ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল : নতুন প্রেসিডেন্ট সুমন, সেক্রেটারী শিশির

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল : নতুন প্রেসিডেন্ট সুমন, সেক্রেটারী শিশির
সিলেটের ঐতিহ্যবাহী ক্লাব রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৫-২০২৬ রোটারি বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সংস্কৃতিকর্মী মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন। আর ক্লাব সেক্রেটারী নির্বাচিত হয়েছেন শিশির রঞ্জন সরকার। গত ১ জুলাই ২০২৫ রোটারি ডি-৬৫ বাংলাদেশ, জোন-১ আয়োজিত কলার হেন্ডওভার অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহমান নতুন প্রেসিডেন্টকে কলার পরিয়ে দেন এবং বিদায়ী ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম নতুন ক্লাব সেক্রেটারি শিশির রঞ্জন সরকারের কাছে ক্লাব চার্টার্ড হস্তান্তর করেন। ৫ জুলাই ২০২৫ ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্লাব প্রেসিডেন্ট রোটারি বর্ষ ২০২৫-২৬ সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল সিলেটের প্রথম ক্লাব যা ১৯৭৮ সালে যাত্রা শুরু করে ৪৫ বছরেরও বেশি সময় ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, আমিরুল ইসলাম সুমন একজন পেশাজীবী। তিনি দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ‘লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’ [সিলেট ব্রাঞ্জ] -এ ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি সিলেটের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘কথাকলি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।