ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

‘ঘুষের ফ্ল্যাট’: এবার টিউলিপের ৫ ঠিকানায় তলবের চিঠি, গেল স্থানীয় থানাতেও

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১০:৩০ পিএম

‘ঘুষের ফ্ল্যাট’: এবার টিউলিপের ৫ ঠিকানায় তলবের চিঠি, গেল স্থানীয় থানাতেও

ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ‘ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এবার তাঁর ঢাকার পাঁচটি ঠিকানায় তলবপত্র পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোতেও চিঠি পাঠিয়ে অবহিত করতে বলেছে সংস্থাটি।

রোববার টিউলিপের মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডির দুটি এবং গুলশানের দুটি ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, “এই চিঠিগুলো সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুদক কর্মকর্তারা নিজে গিয়ে ওই ঠিকানাগুলোর উন্মুক্ত স্থানে চিঠিগুলো ঝুলিয়ে রেখে এসেছেন।”

টিউলিপের বক্তব্য জানতে চেয়ে দুদক নোটিশে বলেছে, “সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ধরে নেওয়া হবে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই।”

এর আগে গত ১৪ মে টিউলিপকে ডেকেছিল দুদক। তবে তিনি বিভিন্ন মাধ্যমে দাবি করেছেন যে, সেই তলবের চিঠি তিনি পাননি।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আশায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ।

এজন্য ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ কিংবা বিকেলে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

৪ জুন পাঠানো এক চিঠিতে টিউলিপ লিখেছিলেন, “আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে—যার মাধ্যমে আমার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”

৯ জুন যুক্তরাজ্য সফরে যান প্রধান উপদেষ্টা। তবে তাঁর দপ্তর থেকে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার, সফরের তৃতীয় দিনে ইউনূস ওয়েস্টমিনস্টারে হাউস অব কমন্সে গিয়ে স্পিকার লিন্ডসে হোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে টিউলিপের আমন্ত্রণে সাড়া দেননি তিনি। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস–এ দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তিনি সাক্ষাৎ দেবেন না।

২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। সেই তালিকায় রয়েছেন শেখ রেহানার কন্যা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও। পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে।

এইসব অভিযোগের জেরে সমালোচনার মুখে পড়ে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি টিউলিপ।

লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের প্রতিনিধি টিউলিপ স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে ফ্ল্যাট উপহার হিসেবে নিয়েছেন। যদিও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত ১৫ এপ্রিল দুদক গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা করে।

মামলায় অভিযোগ করা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশানের ৭১ নম্বর রোডে ১১এ ও ১১বি ফ্ল্যাট (পুরনো ঠিকানা: বি/২০১, বাড়ি নম্বর ৫এ ও ৫বি) কোনো মূল্য না দিয়ে নিয়েছেন টিউলিপ। রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা গ্রহণে তাঁকে সহযোগিতা করা হয়েছে বলেও মামলায় বলা হয়।

টিউলিপ ছাড়াও রাজউকের দুই কর্মকর্তার নাম আসামির তালিকায় রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে এই সুবিধা আদায় করেছেন।

এর আগে ১৩ এপ্রিল পূর্বাচলে ৬০ কাঠার একটি প্লট ‘ক্ষমতার অপব্যবহার করে’ বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

যদিও দুদক বলছে, তারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ‘প্রামাণিক নথির ভিত্তিতে’ তদন্ত করছে। তবে যুক্তরাজ্যে টিউলিপের আইনজীবীরা অভিযোগ তুলেছেন, কোনো প্রমাণ উপস্থাপন না করেই এবং সাড়া না দিয়ে দুদক তাঁর ‘ন্যায়বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন’ করছে।

১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে দেওয়া এক চিঠিতে টিউলিপের আইনজীবীরা বলেন, ১৮ মার্চ একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তথ্য চাইলেও বাংলাদেশের কর্তৃপক্ষ কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

যুক্তরাজ্যের দৈনিক দ্য স্ট্যান্ডার্ড–এ প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগের উল্লেখ রয়েছে। চিঠিটি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপি।