ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইউনূসের অনুষ্ঠানের সময় চ্যাথাম হাউজের বাইরে আ.লীগের বিক্ষোভ

প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১১:৫৪ পিএম

ইউনূসের অনুষ্ঠানের সময় চ্যাথাম হাউজের বাইরে আ.লীগের বিক্ষোভ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিনও লন্ডনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ এদিন লন্ডনের চ্যাথাম হাউজের সামনে বিক্ষোভে অংশ নেন। সে সময় চ্যাথাম হাউজের এক বিশেষ সংলাপে বক্তব্য দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের আরেকটি দল একই দিনে ব্রিটিশ পার্লামেন্টের সামনেও বিক্ষোভ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চ্যাথাম হাউজের সামনের বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে ইউনূসের বিরুদ্ধে স্লোগান তুলছেন। তাঁরা অভিযোগ তোলেন, ইউনূস ‘অবৈধভাবে ক্ষমতা দখল’ করেছেন।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বিক্ষোভ চলে চ্যাথাম হাউজের সামনে। আর বেলা ১১টা থেকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ‘ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা ফোরাম ইউকে’ ব্যানারে বিক্ষোভ হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি হাবিবুর রহমান হাবিব, আবু জাহির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।

চার দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ইউনূস। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে ওঠেন; এই সফরে তিনি সেখানেই থাকছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত হোটেলের সামনের সড়কে বিক্ষোভ দেখান। অন্যদিকে ইউনূসের সমর্থনে সেখানে পাল্টা জমায়েত করেন প্রবাসী বাংলাদেশিরা, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী-সমর্থকদেরও দেখা গেছে।