ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম

হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা

এমন কিছু দুঃস্বপ্নেও কল্পনা করেননি হামজা চৌধুরী। তার দল শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত করেছিল বার্নলি। শেষ বাঁশি বাজতেই খেলোয়াড়দের সঙ্গে উৎসবে শামিল হতে মাঠে নেমে আসেন বার্নলি সমর্থকরা। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। হঠাৎ দেখা যায় শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ওপর চড়াও হয়েছেন বার্নলি সমর্থকরা। যাচ্ছেতাই ভাষায় কয়েকজন সমর্থক আক্রমণ করেন হামজাকে।

নিরাপত্তারক্ষীরা এগিয়ে যান হামজার দিকে। তারা সমর্থকদের কাছ থেকে আলাদা করে মাঠের বাইরে নিয়ে যান তাকে। এরপর বার্নলি খেলোয়াড়রা উদযাপন শুরু করার আগে টানেলের দিকে থাকা হামজা এগিয়ে যেতে চাইছিলেন তাদের দিকে। সে সময় তাকে আটকে টানেলের দিকে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে।

দ্য মিরর জানিয়েছে বার্নলি সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। ম্যাচ হারার পর অনেকটা সময় ধৈর্য্য ধরে রাখলেও একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হামজা। ঠিক কী কারণে হামজার উপর বার্নলি সমর্থকরা চড়াও হয়েছিলেন জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা।

কেউ লিখেছেন, ‘‘বর্ণবাদের শিকার হয়েছেন হামজা’’। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘‘ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা। এজন্য হামলা হয়েছে তার ওপর।’’ তবে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে হামজার শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। প্রিমিয়ারের জন্য প্লে-অফ খেলতে হবে শেফিল্ডকে।

৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। আগেই ২ পয়েন্ট জরিমানা হয়েছিল তাদের, নাহলে পয়েন্ট থাকত ৮৮। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে পিছিয়ে পড়েছে শেফিল্ড। সোমবার শেফিল্ডকে হারানো বার্নলির পয়েন্ট ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে।