ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম

নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!

নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন বাহন নৌকাকে এদেশের ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে- এ মর্মে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয়।” গণ অভ্যুত্থানে ক্ষমতচ্যুত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ও দলীয় প্রতীক হল নৌকা। দলটির দেড় দশকের শাসনামলে বিভিন্ন উপলক্ষে নৌকাকে সামনে রেখে দলীয় প্রতীকের প্রচারের চেষ্টা ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে কারা অধিদপ্তরের লোগো, পুলিশের মনোগ্রাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে নৌকা বাদ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যুব দিবস (১ নভেম্বর) ও আন্তর্জাতিক যুব দিবস (১২ অগাস্ট) একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রতিবছর ১ নভেম্বর দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে প্রতি বছর ১২ অগাস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের সূচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, আন্তর্জাতিক যুব দিবস ও জাতীয় যুব দিবসে গৃহীত কার্যক্রম ‘প্রায় সমধর্মী হওয়ায়’ সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ অগাস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।