ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ড্রিম স্কুলের যাত্রা শুরু

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০২:৩৪ এএম

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ড্রিম স্কুলের যাত্রা শুরু
সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ বিনোদন ও ভালোবাসা ছড়িয়ে দিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তাদের পাশে দাড়াতে উদ্বৃত্তকরণে সুবিধা বঞ্চিতদের স্বপ্ন দেখাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করল ড্রিম স্কুল। জমজম বাংলাদেশ ও সালাম চ্যারিটির যৌথ উদ্যোগে পরিচালিত ড্রিম স্কুল ২৭ ফেব্রুয়ারী সকালে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সুবিধা বঞ্চিত শিশুদের গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উপস্থিত অতিথিদের মধ্যে তাদের অবস্থান তুলে ধরা হয়। ২০০৮ সালে নগরীর ১৪ টি কেন্দ্রের মাধ্যমে জমজম বাংলাদেশ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে স্কুলের যাত্রা শুরু করে । বর্তমানে নগরীর ৬৫টি স্কুলে ১৭৫০জন শিক্ষার্থী পড়াশুনা করছে। এই প্রতিষ্ঠানসহ নগরীর ১০০০টি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে আসল সালাম চ্যারিটি। এখন থেকে জমজম বাংলাদেশ ও সালাম চ্যারিটির যৌথ উদ্যোগে পরিচালিত হবে ড্রিম স্কুল। ২৭ ফেব্রুয়ারী সকালে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ড্রিম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মানুষ ও মানবতার কল্যানে কাজ করা একটি মহৎ কাজ। জমজম বাংলাদেশ ও সালাম চ্যারিটির যৌথ উদ্যোগে মানুষ ও মানবতার কল্যানে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বপ্নের স্কুল ড্রিম স্কুল যাত্রা শুরু করল তাতে আমরা অনুপ্রানিত হয়েছি। এই দুই চ্যারিটির মূল মানুষগুলো প্রবাসে অবস্থান করেও দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগকে স্বাগত জানাই এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। সালাম চ্যারিটির চেয়ারম্যান শরিফ হাসান আল বান্না এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ  ছিলেন মদীনাতুল উলূম এন্ড ইসলামিক সেন্টার ইউকে এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আব্দুল কাদির, জমজম বাংলাদেশ এর চেয়ারম্যান আব্দুল মুয়ীজ চৌধুরী, জমজম বাংলাদেশ এর উপদেষ্টা কমিটির সদস্য ও ইউএসপি বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর ডাঃ সৈয়দ ওমর খৈয়াম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুবিধা বঞ্চিত শিশু শাওন আহমদ। ড্রিম স্কুলের শপথ বাক্য পাঠ করে স্কুলের শিক্ষার্থী আরিফ হোসাইন। আর জে অপু ও আরর্শিয়া আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমজম বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী, জমজম চ্যারিটেবল ট্রাস্ট, ইউ.কে এক্সিকিউটিভ ডাইরেক্টর আবু রায়হান জামান, সালাম চ্যারিটির ব্যবস্থাপনা পরিচালক ওলিউর রহমান, ডাইরেক্টর অপারেশন মোঃ শাহজাহান, কাউন্সিরর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন। কাউন্সিলর নার্গিস সুলতানা সাকি,জমজম বাংলাদেশ এর কার্য্যকরী সদস্য মোঃ জসিম উদ্দিন, সদস্য ইউসুফ সেলিম, লুৎফুন্নেছা রাজ্জাক, জমজম চ্যারিটেবল ট্রাস্ট, ইউ.কে এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল মুজিব চৌধুরী, সৈয়দ সাহেদ আহমদ, মিসেস সাবেহা জামান, আবু রায়হান জামান, জমজম প্যারাডাইজ গার্ডেনের ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকির চৌধুরী, উপদেষ্টা কমিটির সদস্য শায়েখ সাঈদ নুরুজ্জামান মাদানী, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, জমজম বাংলাদেশ এর ম্যানেজার মামুনুর রশীদ চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ। আরও দেখুন- ‘এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন’