ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ পিএম

‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ এর মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন হলো হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ গ্রন্থের। সোমবার (৯ জানুয়ারি) এই সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রে। দীর্ঘদিনের পরিকল্পনা আর বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইন আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে প্রকাশ করা হয়েছে এই সংকলন।

 কবি সাকিরা পারভীন সুমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, কবি ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ, কবি কামাল চৌধুরী, কবি ও অধ্যাপক শামীম রেজা।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'গ্রন্থী' সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস।

সংকলনটি সম্পাদনা করেছেন 'গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহান তার বক্তব্যে বলেন, এটি শুধু একটি কবিতা সংকলন নয়, বরং বিশ্বের নানা দেশের ১০০ কবির ভালোবাসার বন্ধন।

তিনি জানান, দীর্ঘদিনের পরিকল্পনা আর বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইন আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে এই সংকলন প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি-লেখক ও কথাসাহিত্যিক। অনুষ্ঠানে কবি ফরিদ কবির, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কবি ও সম্পাদক জুয়েল মাজহার, কবি আসাদ মান্নান, কবি মোহাম্মদ সাদিক, আলোকচিত্রী নাসির আলী মামুন, কবি কুমার চক্রবর্তী, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কথাসাহিত্যিক রাজীব নূর, কবি মুজিব মেহেদী, কবি জাফর আহমদ রাশেদ, কবি আয়েশা ঝর্না, কবি মনিকা চক্রবর্তী, কবি জুনান নাশিদ, কবি আমির খসরু স্বপন, কবি সুমন ফারুক, কবি মনিরুজ্জামান মিন্টু, কবি আলতাফ শাহনেওয়াজ, লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও লেখক সুমনকুমার দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কবি বিভাস রায় চৌধুরী, কবি গৌতম গুহরায়, কবি নিখিলেশ রায়, কবি বনানী চক্রবর্তী, কবি শামীম আহমেদ প্রমুখ। সংকলনের মোড়ক উন্মোচন শেষে অতিথিরা তাদের বক্তব্য রাখেন।

 উলেখ্য, ব্রিটেনের দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থীর ফেসবুক লাইভ সিরিজ হানড্রেড পোয়েটস্ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ শীর্ষক আয়োজন ২৭ জুন থেকে ১৬ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত হয়। ২০ পর্বের এই সিরিজে সারা বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে খ্যাতনামা কবিরা অংশ নেন। ৯০ এর দশকে বাংলাদেশ থেকে গ্রন্থীর যাত্রা শুরু হয়েছিল।