ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

লন্ডনে কাউন্সিলার এডভোকেট ছালেহ আহমদের  সাথে বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৪:৪৯ এএম

লন্ডনে কাউন্সিলার এডভোকেট ছালেহ আহমদের  সাথে বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়
লন্ডন সফররত সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিমের সাথে বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । গত ২৫ অক্টোবর  মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে  বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীম ও যুগ্ম আহবায়ক ফয়ছল উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  শহীদ সন্তান  বাবুল হোসেন। মতবিনিময় সভার প্রধান অতিথি  ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন , যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী , সহ-দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু , বিয়ানী বাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওয়াদুদ , ক্যামব্রিজ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকসুদ রহমান , যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান  , যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আজাদ । মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছরওয়ার আহমদ , জিএস জেবুল ইসলাম , সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দীন কামাল কয়েছুজ্জামান রুনু , মুসা আহমদ , জসিম উদ্দীন , আবুল কাশেম , সেতু আহমদ , আনোয়ার হোসেন , দেলোয়ার হোসেন দেলু , দিলাল আহমদ , নূর উদ্দীন লোদী , সাইদুর রহমান , শামীম আহমদ , মাহবুব আহমদ , সুবিন আহমদ , রাসেল আহমদ জুয়েল, ছদরুল হক প্রমুখ। বক্তারা বলেন, এডভোকেট ছালেহ আহমদ সেলিম  ছাত্ররাজনীতিতে  অত্যন্ত মেবাধী ও পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন।কর্মীবান্ধব ও ত্যাগী ছাত্রনেতা হিসাবে তিনি নিজ অঞ্চল সহ সিলেটে সুপরিচিত। তিনি একজন  সমাজসেবী   হিসাবে সিলেট সিটি করপোরেশনের একজন সফল কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন। সেখানেও তিনি সমানভাবে জনপ্রিয়। এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে,সততা ও প্রগতিশীল চিন্তা- চেতনায় তৃণমূল মানুষের জন্যে কাজ করায়। বক্তারা দীর্ঘ বিশ বছর ধরে  সিলেটের বিয়ানীবাজার  উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠন না হওয়াতে ক্ষোভ প্রকাশ করে বলেন- বিয়ানীবাজারের ছাত্রলীগ ও যুবলীগকে পরিকল্পিতভাবে নেতৃত্বশূণ্য করা হচ্ছে। এজন্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিয়ানীবাজার- গোলাপগঞ্জ সংসদীয় আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপি নাহিদের স্বদিচ্ছা না থাকায় দীর্ঘ দুইযুগ থেকে ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠিত হচ্ছে না।যার বিরুপ প্রভাব পড়ছে সিলেট-বিয়ানীবাজারের প্রগতিশীল রাজনীতিতে।  বিগত উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচনে  নৌকা প্রতিকের  ভরাডুবি তার বড় উদাহরণ। সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  ও সিলেট সিটি কাউন্সিলার  এডভোকেট ছালেহ আহমদ সেলিম  সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমার রাজনৈতিক ও সামাজিক পথ চলা।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর  উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে  প্রবাসীদের যার যার অবস্থান থেকে তৃণমূল মানুষের কল্যাণে  কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, সিলেটের অসংখ্য ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা যুক্তরাজ্যে বাস করছেন । সবাইকে নিজ নিজ অঞ্চলে প্রগতিশীল তরুণদের মাঝে সততা ও বিজ্ঞান ভিত্তিক রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, প্রতিটি তরুণদের নিজ থেকে তার অধিকার আদায়ে সচেতন হওয়া জরুরী। রাতের  প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।