ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

জলঢুপে যুক্তরাজ্য  প্রবাসীদের ‘রমজানে স্বজনদের ঘরে ভালোবাসার উপহার’

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ০১:৫০ এএম

জলঢুপে যুক্তরাজ্য  প্রবাসীদের ‘রমজানে স্বজনদের ঘরে ভালোবাসার উপহার’
পবিত্র রমজানকে সামনে রেখে নিজ গ্রামের নিন্মবিত্ত  প্রতিবেশী ও স্বজনদের  রমজানের খাদ্য সামগ্রি উপহার দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিয়ানীবাজার উপজেলার জলঢুপ  গ্রামের প্রবাসীরা। ‘রমজানে স্বজনদের ঘরে ভালোবাসার উপহার’- শিরোনামে মানবিক কাজটির আয়োজক জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট  ইউকে। ভালোবাসার এই উপহারটি দান করা হয়েছে লোক চক্ষুর আড়ালে এবং  প্রতিবেশী ও স্বজনদের নাম পরিচয় গোপন রেখে। কমলা আনারস খ্যাত ঐতিহ্যবাহি জলঢুপ অঞ্চল- শিক্ষা,সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে কয়েক শতকের ঐতিহ্য লালন ও চর্চার পাশাপাশি এই মানবিক কাজেও রেখেছেন অনুকরণীয় ছাপ। গ্রামের ১৭০জন  নিডি স্বজনদের তালিকায় রাখা হয়নি  ‘হিন্দু- মুসলমান ’  ধর্মীয় কোন ভেদাবেদ। ইউনিয়নের নির্বাচিত জনপ্রতনিধি এবং গ্রামের নির্বাচিত বর্তমান, সাবেক মেম্বার ও  কয়েকজন সংগঠক মিলে  গোপনে করা  সার্বজনীন তালিকাটিও কার্যক্রমটির দায়িত্বশীলরা ব্যতীত  প্রকাশ করা হয়নি  সচেতনভাবে। ২ এপ্রিল শনিবার জলঢুপ দ্বি -পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন স্বজনদের জন্য ভালোবাসার উপহার কার্যক্রমটি শুরুর সময় উপস্থিত ছিলেন ১১ নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, জলঢুপ দ্বি - পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মুছব্বির আলী, জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক, জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমদ, লাউতা ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান সাদিকুর রহমান, সাবেক মেম্বার ছফর উদ্দিন ও সমছুল হক, জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাবেদ আহমদ,জলঢুপ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আক্তারুল ইসলাম ,মামুনুর রশীদ অলি ও সাহাব উদ্দিন প্রমুখ। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রবিন  ট্রাস্ট্রের সকল সদস্য ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন সকলের সার্বিক সহযোগিতায় এই মানবিক কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে কাজটির সাথে জড়িত  বাংলাদেশের  সকল স্বেচ্চাসেবীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। https://www.youtube.com/watch?v=FVCGQwK-_Bo