ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

‘করি পণ-আজীবন সৎ পথে চলবো’-একটি অনুকরণীয় উদ্যোগ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৮ পিএম

‘করি পণ-আজীবন সৎ পথে চলবো’-একটি অনুকরণীয় উদ্যোগ
শিক্ষা , লেখক ও সামাজিক অনুপ্রেরণাবান্ধব  চ্যারিটি প্রতিষ্ঠান সমছুল-করিমা ফাউন্ডেশন এর উদ্যোগে কোমলমতি ও এতিম শিক্ষার্থীদের সৃজনশীলকাজে উদ্ধুদ্ধকরণ এবং একটি দিন তাদের জন্য আনন্দময় করে রাখতে একটি ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে। অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে কাজ করা সমছুল-করিমা ফাউন্ডেশন বড়লেখা উপজেলার লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি  একাডেমি  ও এতিমখানায় অর্ধশত   শিক্ষার্থীদেরকে   তাদের পছন্দের দুপুরের খাবার ও সৃজনশীলকাজে ব্যবহার উপযোগী ডায়েরি ও কলম উপহার দেয়া হয়। ১০ নভেম্বর বুধবার একাডেমি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের শিরোনাম ছিল- ‘করি পণ- আজীবন সৎ পথে চলবো।’ মূলত শিক্ষকদের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মৌলিক ও সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং ব্যক্তি জীবনে কীভাবে  একজন সৎ ও মানবিক মানুষ হিসাবে নিজেকে তৈরী করতে হবে – এই আলোকে শিক্ষার আদেশ- নিষেধ ও উপদেশ ইত্যাদি বিষয়ে ছাত্রদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তাদেরকে জাগরিত করা হয়। একাডেমির শিক্ষক  মাওলানা সাইফুর রহমানের সঞ্চালনায় একাডেমির সুপার মাওলানা মঈনুল ইসলামের সভাপিত্বে প্রধান অতিথি  ছিলেন -গোলাপগঞ্জ  ফুলবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইব্রাহীম আলী । প্রধান অতিথি  অনুপ্রেরণাদায়ী মহতি কাজের প্রসংশা করে বলেছেন- সমছুল-করিমা ফাউন্ডেশনের   এই উদ্যোগটি অন্যান্যদের জন্য  হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। এই ফাউন্ডেশন  শিক্ষা ও শিক্ষক বান্ধব নানা কাজ সহ বৃক্ষরোপন এবং মানবিক কাজ করে আসছে। বিশেষ করে তুলনামূলক সুবিধা বঞ্চিত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে সততা ও অনুপ্রেরণা  জাগবে এবং বড় হলে তাদের  ব্যক্তি জীবনে  জাগরণ ঘটাবে বলে বিশ্বাস করি। তিনি এই শিক্ষাবান্ধব কাজের জন্য সমছুল-করিমা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়ে বলেন,  এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আজ  একটি বিশেষ দিন- আনুষ্ঠানিক অনুপ্রেরণায় এখান যে ছাত্ররা স্বপ্ন দেখতে শিখবে- শিক্ষক- লেখক, কবি –সাহিত্যিক হতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি  একাডেমি  ও এতিমখানায় পরিচালনা পর্ষদের সভাপতি  ডা: আব্দুন নূর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল খালিক। বিশেষ অতিথিবৃন্দ  তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে ঠিক। কিন্তু সৎ ও মানবিক মানুষের সংখ্যা বাড়ছে না। ’করি পণ-আজীবন সৎ পথে চলব’- শিরোনামের সৃজনশীল ও প্রেরণামূলক এই উদ্যোগটি  অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে পারলে শিশুকাল থেকে শিক্ষার্থীরা নিজেকে নিয়ে ভাবতে এবং মানবিক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণীত হবে । বক্তারা  এই শিক্ষাবান্ধব কাজের জন্য সমছুল-করিমা ফাউন্ডেশন কে ধন্যবাদ  দিয়ে বলেন,  এই  উদ্যোগে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনযোগী হবে।  একদিন এখান থেকেও বেরিয়ে আসতে পারে  লেখক, কবি -সাহিত্যিক। ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাংবাদিক মো:ইবাদুর রহমান জাকির লিচুবাগান নুরানি তালিমুল কোরআন ইসলামি  একাডেমি  ও এতিমখানাকে ধন্যবাদ জানিয়ে বলেন ,ভালো কাজে অনুপ্রেরণা এবং শিক্ষাজীবনে নিজের ভবিষ্যত স্বপ্ন নিয়ে চর্চার জন্য   এতিম  অর্ধশত শিক্ষার্থীদের হাতে ডায়েরি -কলম তুলে দিতে পেরে  আমরা খুশি। এদিকে শিক্ষার্থীরাও  ব্যতিক্রমধর্মী এই প্রেরণামূলক কাজে সম্পৃত হয়ে নিজেদের আনন্দ ও তৃপ্তির কথা জানিয়েছেন। তারা বলেছেন, নিজের স্বপ্ন ও মানবিক চর্চা নিয়ে আগে তারা এভাবে ভাবেননি। এই সুযোগ পেয়ে তারা খুব খুশী। পরে খতমে খাজেগান পড়ে সমছুল -করিমা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ও বিশ্বের সকল বঞ্চিত- নিপীড়িত মানুষের  সুস্থতা ও কল্যাণ কামনা  এবং  মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করেন মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ  ফুলবাড়ি ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ইব্রাহীম আলী। প্রসঙ্গত  অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন  বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক কাজ  ধারাবাহিকভাবে  নিদৃষ্ট  প্রকল্পের মাধ্যমে  করছে। ‘মানবিক স্বজন‘ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ।  ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’ প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন, মৌলিক ও সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা  এবং প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, পবিত্র রমজান মাসে নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’, প্রবীন অসহায়দের জন্য –'প্রশান্তির হাসি’,  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য   ‘আমার স্বপ্ন’  প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করে আসছে। https://www.youtube.com/watch?v=yISR7CR1pDQ