ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

কিশোরগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:০৬ পিএম

কিশোরগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
আওয়ামী লীগের ২৩০ আসনে ইতোমধ্যেই দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের পাঁচটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের চুড়ান্ত চিঠি অনুযায়ী কিশোরগঞ্জ জেলার মনোনয়নপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি অসুস্থ অবস্থায় থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় তাঁর বিকল্প প্রার্থী হিসেবে মশিউর রহমান হুমায়ুন এর নাম রয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ, মনোনয়নবঞ্চিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান সাংসদ আলহাজ্ব মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলীয় মনোনয়ন পেয়েছেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। এই আসন থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বর্তমানে সংসদ সদস্য রয়েছেন। তিনি বিগত নির্বাচনে এই আসনে মহাজোটের প্রার্থীর হিসেবে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন। মহাজোট হলে আওয়ামী লীগ এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হতে পারে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৫২ বাংলা টিভিকে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমি মনেরানয়ন পাওয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি আরও জানান, বরাবরের মতো এবারও কিশোরগঞ্জ-৪ আসনের জনগণ নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।