ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিয়ানীবাজার পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৫ মে ২০২১, ১২:৪০ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিয়ানীবাজার পৌরসভায়  খাদ্য সামগ্রী বিতরণ
[youtube]G9DvFOBPv7s[/youtube] হ্যান্ডস ফর হেল্প শ্লোগাণ নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে পবিত্র রমজান মাসে নিজ অঞ্চলে সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা দিয়ে আসছে। ধারাবাহিক খাদ্য সহায়তার অংশ হিসাবে বিয়ানীবাজার পৌর সভায় নিডি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট্রের উপহার তুলে দেন পৌরসভার প্যানেল মেয়র মো: ছয়ফুল আলম (ঝুনু)। তিনি করোনাসময়ে কর্মহীন মানুষকে সহায়তার জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা প্রকৃত সুবিধাবঞ্চিত ও দুস্থদের হাতে তুলে দেয়া হয়েছে। যা এই সংকটকালীন সময়ে তাদের অনেক উপকারে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার যথাক্রমে এমাদ উদ্দিন, মো: মিছবাহ উদ্দিন, নাজিম উদ্দিন ও মো: আব্দুর রহমান আফজল। সকলে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এই মানবিক উদ্যোগের প্রসংশা করে বলেন, রমজান মাসে প্রবাসীদের এই খাদ্য সহায়তা তাদের মুখে হাসি ফুটাবে। এছাড়াও কাউন্সিলার বৃন্দ গতবছরে করোনা পেনডামিক সময়ে ট্রাস্ট্রের সহায়তার কথা উল্লেখ করে বলেন, আর্তমানবতার সেবায় ট্রাস্ট্রিবৃন্দের সহায়তা সমাজে একটি অনুকরণীয় উদ্যোগ। খাদ্য সামগ্রী বিতরণের শুরুতে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ও এই রোগ থেকে মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো: এমাদ উদ্দিন। বিয়ানীবাজার পৌরসভার সুবিধাবঞ্চিতরা প্রবাসীদের খাদ্য সহায়তা পেয়ে খুশী মনে সহায়তাকারীদের সার্বিক মঙ্গল কামনা করেছেন। অনুষ্ঠানে পৌরসভার অসহায় রোগীদের বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালে এসে ফ্রি চিকিৎসা সেবা গ্রহনের জন্য উদ্বুদ্ধ করেন হাসপাতালের প্রোমোট কো-অডিনেটর মো: ওলিউর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, দৈনিক যুগান্তর প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন, ৫২বাংলার সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির। প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় দুস্থদের খাদ্য সহায়তার উদ্যোগের ধারাবাহিকতায় ২ মে রবিবার বিয়ানীবাজার পৌরসভায় একশত পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়।ইতিমধ্যে উপজেলার আলীনগর,চারখাই,শেওলা,কুড়ারবাজার,দুবাগ,মুড়িয়া ও তিলপাড়া ও লাউতা,ইউনিয়নে ট্রাস্টের এই সহায়তা প্রদান করা হয়েছে। ট্রাস্ট্রের সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু ও কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন মানবিক ও সেবামূলক এই কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, সকলের আন্তরিক সহযোগিতায় এই ব্যয়বহুল মানবিক কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে।  যা প্রকৃত সুবিধা বঞ্চিতরা পেয়ে  তাদের আনন্দ-অনুভূতির কথা ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই কার্যক্রমটি পরিচালনায় স্বেচ্ছাসেবক ও অতিথিবৃন্দদের প্রতিও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।