বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ‘গণপ্রকৌশল দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এনায়েত করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র মাহমুদ পারভেজ।
এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্মসাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ নেতৃত্ব দেন। গণপ্রকৌশল দিবসের আলোচনায় দেশ ও জনজীবনের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন, এই শিক্ষার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন সাধন করে জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব