ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাজ্যবাসী কবি গীতিকার কুতুব আফতাব আর নেই

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ০৭:৫৯ পিএম

যুক্তরাজ্যবাসী কবি গীতিকার কুতুব আফতাব আর নেই
বেশ কয়েকদিন  থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনা টেস্টে জানা গেল-  কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।  ধীরে ধীরে সুস্থ হয়েও ওঠছিলেন। রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন।  বুকে ব্যাথা নিয়ে অল্প সময়ের মধ্যেই ১২ জানুয়ারী মঙ্গলবার ভোররাত ১২:১২ মিনিটে  স্ট্রোক করে ইহলোক ত্যাগ করেন-  কুতুব আফতাব। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। যুক্তরাজ্যবাসী কবি, গীতিকার কুতুব আফতাব এর জন্ম ১৯৬৮ সালের ২৫ আগস্ট,  হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ থানার  খনকারী পাড়া গ্রামে। গীতিকবি হিসাবে তার উজ্জ্বল পরিচিতি রয়েছে। বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার ছিলেন কুতুব আফতাব ।  মাটি ও মানুষ প্রেম  তার গীতি কবিতায় প্রধানভাবে প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্য থেকে পরিচালিত এনটিভি ইউরোপে তিনি ‘মায়ার সিলেট’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তার সৃজন ও মৌলিক কাজেও প্রকাশ পেয়েছে- স্বদেশ এবং প্রবাসের জীবন সংগ্রামের চিত্র, ছিল প্রেম-মায়া-আর শিকড়মাটির গন্ধ। কুতুব আফতাবের প্রকাশিত কাব্য গ্রন্থ হলো- উড়তে দেই না কষ্টের ধুলোবালি, ছুয়ে দাও যদি,  ভাবনার জলযাত্রা, চন্দ্রাবতী রাতের কাব্য, খুজি তোমার স্পর্শ, সময়ের জলসাঘর,পারিযায়ী মন ও চোখের গভীরে স্বপানন্দ। লিখেছেন দুটি উপন্যাস- একজন রহিম বখস লন্ডনী ও দহন কালের বৃষ্টি।  এবং তার গাণের বই  প্রকাশিত হয়েছে একটি-  ‘লাগাইলে লাগাও কিনারা’। দেশে- বিদেশে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল। পেয়েছেন  কয়েকটি সম্মাননা স্বারক। ব্যক্তিগত জীবনে  স্ত্রী মাজেদা খাতুন লিপি। দুইপুত্র মাহবুব ও মৌশাদ এবং এক কন্যা  ইলমিয়াত কে নিয়ে যুক্তরাজ্যে লুটন শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন কুতুব আফতাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কবি ও গীতি কবি’র বিদেহী আত্নার শান্তি কামনা  ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা। [youtube]ksB3PTyXMpM[/youtube]