সিলেটের গোলাপগঞ্জে পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে এক বৃটিশ বাংলাদেশী তরুণী অকালে প্রাণ হারিয়েছেন। তার নাম মোনতাহা আক্তার সামিয়া (১৯) । নিহত তরুণীর বাড়ি বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী।
৩ আক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার ড্রীমল্যান্ড পার্কে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চড়তে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান । জানা যায়, তরুণীর পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজারের রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।
স্বামীর সাথে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জনি।
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
আরও পড়ুন: