ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বন্যার্তদের পাশে স্বপ্ন ফাউন্ডেশন ও জীবনের গল্প

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৬ এএম

বন্যার্তদের পাশে স্বপ্ন ফাউন্ডেশন ও জীবনের গল্প
আকষ্মিক বন্যা ও করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্ভোগে কুড়িগ্রামে দরিদ্র, কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ও বাংলাদেশে যৌথভাবে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন ফাউন্ডেশন' এবং 'জীবনের গল্প'। ৩১ আগস্ট সোমবার কুড়িগ্রাম জেলার রানিগঞ্জ ও চিলমারি থানার মাটিয়াঢালি, পাটোয়ারী ও ময়না গ্রামের বন্যাকবলিত শতাধিক পরিবারের প্রায় তিনশতাধিক মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখিত 'স্বপ্ন ফাউন্ডেশন' এবং 'জীবনের গল্প'র স্বেচ্ছাসেবীগণ স্বাস্থ্যবিধি মেনে বন্যার্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এই দুই সংগঠনের প্রতিনিধিরা জানান, প্রতিটি প্যাকেটে চাল,ডাল,পিয়াজ,তেল, আলু, রসুনসহ  প্রতিটি পরিবারের আনুমানিক দশ দিনের অন্যান্য খাদ্য সামগ্রী রয়েছে। তারা আরও জানান, এ সময় সাহায্যপ্রাপ্ত অসহায় বন্যার্ত মানুষ আবেগ আপ্লুত হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং স্বপ্ন ফাউন্ডেশন ও জীবনের গল্প'র প্রতি তাদের কৃতজ্ঞতাসহ উভয় সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 'স্বপ্ন ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী ও লেখক মরিয়ম চৌধুরী জানান, আমরা দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা সুনামগঞ্জে বন্যা কবলিত একটি প্রত্যন্ত গ্রামের প্রায় তিনশতাধিক মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখব। এ কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।