লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে বিস্ফোরণে হতাহতদের বিষয়ে সহানুভুতি প্রকাশ করে এ বিষয় অবহিত করেন।
এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননে শক্তিশালী বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত হয়। এতে নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’এর ক্ষতি হয়েছে
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
আরও পড়ুন: