ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

কবি দিলওয়ার সুরমাপারের কবি হলেও আর্ন্তজাতিক কবি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৭:৪৩ পিএম

কবি দিলওয়ার সুরমাপারের কবি হলেও আর্ন্তজাতিক কবি
গণমানুষের কবি দিলওয়ারের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে সাপ্তাহিক পত্রিকা অফিসে এক সাহিত্য ও স্মরণ সভা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। কবি রেণু লুতফার সভাপতিত্বে কবি দিলওয়ারের সাহিত্য ও সৃষ্টি নিয়ে আলোচনায় অংশ নেন সাংবাদিক নজরুল ইসলাম বাসন, কবি হামিদ মোহাম্মদ, আশরাফ মাহমুদ নেসওয়ার, কবি মজিবুল হক, গয়াছুর রহমান গয়াছ, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এবং কবি রেণু লুতফা। কবি দিলওয়ার সুরমাপারের কবি হলেও আর্ন্তজাতিক -আশির দশকে ড. কাজী আবদুল মান্নানের এই মন্তব্য যে কবি দিলওয়ার সম্পর্কে কত সঠিক তা কবি দিলওয়ারের সৃষ্ট সাহিত্যই প্রমাণ করে। আলোচনায় বক্তারা বলেন, কবি দিলওয়ার বাংলা একাডেমী এবং একুশে পদকে ভুষিত হলেও তাকে বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি হিসেবে মূল্যায়ন তেমন করা হয়নি। তিনি মফস্বলে বাস করতেন বলে নাগরিক কবিদের কাছে অনেকটা অবহেলিত রয়েছে। কবির সৃষ্টি নিয়ে আরো ব্যাপক আলোচনা প্রয়োজন এই জন্য যে, আমাদের উত্তরসূরীদের মধ্যে কবির মানবতাবাদী মানসকে তুলে ধরলে সমাজ ও দেশ উপকৃত হবে। নির্লোভ ও বিশ্বাসের প্রতি অবিচল থাকা কবি দিলওয়ার কোনোদিনই লোভের কাছে মাথা নত করেননি। চরম দরিদ্রতা তাকে কাবু করতে পারেনি। অল্পতে তুষ্ট থাকা কবি দিলওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। মুক্তিযুদ্ধে কবি দিলওয়ারের ঐতিহাসিক ভূমিকা ও তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে উল্লেখ করে বলা হয়, মুক্তিযুদ্ধের প্রাক্কালে তিনি সিলেটের লেখক, কবি, সাংবাদিক, চিত্র ও কণ্ঠশিল্পী এবং সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে গড়ে তুলেন ‘কলম তুলি কণ্ঠ সংগ্রাম পরিষদ’--যে সংগঠন মুক্তিযুদ্ধে দেশবাসীকে উদ্ভুদ্ধ করতে অপরিসীম ভূমিকা রাখে। উল্লেখ্য, কবি দিলওয়ার জন্ম ১লা জানুয়ারি ১৯৩৭। ২০১৩ সালের ১০ অক্টোবর পরলোকগমণ করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা তোমার আমার, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী সবুজ ও এক শত ছড়া। ১৯৮১ সালে বাংলা একাডেমী ও ২০০৮ সালে রাষ্ট্রীয় একুশে পদকে ভুষিত তিনি এবং ১৯৭৮ সালে কবি দিলওয়ারকে সিলেটে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।