ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

রিভার বাংলার কিশোরগঞ্জ অফিস উদ্বোধন

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০৪:০৮ পিএম

রিভার বাংলার কিশোরগঞ্জ অফিস উদ্বোধন
শনিবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় নদী বিষয়ক ইন্টারনেট পত্রিকা রিভার বাংলা ডট কম এর কিশোরগঞ্জ অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শহরের রিভার বাংলা’র বত্রিশস্থ কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও লেখক, মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কবি আব্দুর রহমান রুমি, উদীচী কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ, মানবাধীকার কর্মী মো. রুহুল আমিন, কলামিষ্ট গাজী মহিবুর রহমান, এনজিওকর্মী জিয়াউল বাতেন, প্রভাষক মো. মশিউর রহমান তালুকদার, রিভার বাংলা’র প্রকাশক তানভীর আহমেদ তুষার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। আলোচনা পর্বে প্রবীণ সাংবাদিক ও লেখক, মু আ লতিফ বলেন, নদীর সঙ্গে আমরা ওতপ্রতভাবে জড়িত। নদী হল ধরনির ফুসফুস, তাই নদীকে বাঁচাতে হবে। নদী আজ ধ্বংস হচ্ছে কেন? এর পেছনের কারণ খোঁজে বের করতে হবে। এটা আমাদের দায়িত্ব। সিনিয়র সাংবাদিক, সাইফুল হক মোল্লা দুলু বলেন, নদী রক্ষা কমিটি নামে প্রতিটি জেলায় একটি করে কমিটি আছে, কিশোরগঞ্জেও একটি কমিটি আছে, আমি এর সদস্য। এর তেমন কোন কার্যক্রম নেই। ডিসি অফিসে যতগুলো কমিটির সভা হয় এর মধ্যে সবচেয়ে অবহেলিত হল নদী রক্ষা কমিটির সভা। তবে একথা ঠিক যে নদী রক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, নদী আমাদের প্রাণ, নদী রক্ষার আন্দোলনে আমরা আছি, থাকবো। জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কবি আব্দুর রহমান রুমি বলেন, নদী আমাদের জীবনে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যে নদীগুলো এখনও জীবিত আছে অন্তত সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এই নদীগুলো যেন মরে না যায়। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ লাল রংয়ের ফিতা কেটে রিভার বাংলা ডট কম এর কিশোরগঞ্জ অফিস উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, ব্যবসায়ী, এনজিওকর্মী, শিক্ষক ও শিক্ষর্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, আজ আমরা যে অফিসটি উদ্বোধন করলাম এটি রিভার বাংলা’র প্রয়োজনে ব্যবহৃত হবে। রিভার বাংলা’র সহযোগী সংগঠন রিভার বাংলা নদী সভার সদস্যবৃন্দ এখানে আসবেন, নদী সংক্রান্ত কাজে এই অফিস ব্যবহার করবেন। তিনি আশা প্রকাশ করেন, জেলার আগামী দিনের নদী আন্দোলনের ক্ষেত্রে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।