ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ডাকসুর কোষাধ্যক্ষ অপসারন ও ৩৪ জনের ছাত্রত্ব বাতিলের দাবীতে ভিপি'র চিঠি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩১ পিএম

ডাকসুর কোষাধ্যক্ষ অপসারন ও ৩৪ জনের ছাত্রত্ব বাতিলের দাবীতে ভিপি'র চিঠি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে “চিরকুটের” মাধ্যমে ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণের দাবি করে ঢাবি উপাচার্য ড. মো আখতারুজ্জামানকে চিঠি দিয়েছেন ঢাকসু ভিপি নুরুল হক নুর। চিঠিতে উপাচার্যকে বলা হয়, আপনি অবগত আছেন যে, দীর্ঘ ২৮ বছর ৪ দেশের ২য় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পূর্বে ছাত্রত্ব দেখানাের নিমিত্তে নিয়ম লঙ্ঘন করে ১১ই ফেব্রুয়ারি তফসিল ঘােষণার পর ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগে কোন ধরণের ভর্তি পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। যা সান্ধ্যকালীন কোর্স তথা বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী। চিঠিতে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা দেয়া হয় যার মধ্যে ডাকসুর সদস্য- নজরুল ইসলাম, মুহাঃ মাহমুদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, নিপু ইসলাম তন্বী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মােঃ আরিফ ইবনে আলী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরি, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ শাকিল ও স্যার এ. এফ. রহমান হলের ভিপি আব্দুল আলীম খানও রয়েছে। চিঠিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যে সব বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে সেখানে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে একাডেমিক ফলাফল, কাজের অভিজ্ঞতা ও ভর্তি পরীক্ষার ফলাফল বিবেচনা সাপেক্ষে ভর্তি করা হয়ে থাকে। অতএব, নিয়ম বহির্ভূতভাবে ভর্তি হওয়া ৩৪ জনের ছাত্রত্ব বাতিল করে অভিযুক্তদের ডাকসু ও হল সংসদের পদ শূন্য ঘােষণা করা এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণে আপনার সু-মর্জি প্রত্যাশা করছি। চিঠির কপি উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্রলীগের ৩৪ জন সাবেক ও বর্তমান নেতা ছাত্রত্ব টিকিয়ে রাখতে ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি হন। নির্বাচন করতে আগ্রহী এই ৩৪ জনের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্পাদক ও সদস্য পদে নির্বাচনে আটজন অংশ নেন, বিজয়ী হন সাতজন। এ ছাড়া দুটি হল সংসদের ভিপি পদে অংশ নেন দুজন। ভর্তির নীতিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ওই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। কিন্তু তাঁদের কেউই তাতে অংশ নেননি। ভর্তির বিষয়ে তারা গণমাধ্যমকে জানিয়েছেন ভর্তি পরীক্ষার বদলে তারা ভর্তি হয়েছিলেন ঢাবি উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের বিশেষ সুপারিশের (চিরকুট) মাধ্যমে।