ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

'সুনাম দেবনাথ কেন আসামি নাই': আদালতে অভিযুক্তরা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ পিএম

'সুনাম দেবনাথ কেন আসামি নাই': আদালতে অভিযুক্তরা
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকা ১৪ জন অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। মামলার দিন ধার্য থাকায় সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। আদালতে হাজিরের জন্য একটি প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগার থেকে প্রথমে ১৩ পুরুষ অভিযুক্তকে আনা হয়। এরপর একই ভ্যানে করে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আদালতে হাজির করে পুলিশ। ১৩ পুরুষ অভিযুক্তকে বহন করা প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে আসা মাত্রই ভেতর থেকে এক অভিযুক্ত উচ্চস্বরে বলেন, ‘সুনাম দেবনাথ কিন্তু আমাদের লিডার।’ এরপর আদালতের কার্যক্রম শেষে এই অভিযুক্তদের আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আবার অভিযুক্তরা সাংবাদিকদের সামনে উচ্চস্বরে বলেন, ‘অন্যায় অবিচার হচ্ছে।’ এরপর পাশ থেকে কেউ একজন অভিযুক্তদের বলেন, ‘এই কথা কম কও।’ এরপর আবার অভিযুক্তরা উচ্চস্বরে বলেন, ‘যে করছে, তারে দেছে সাত নাম্বার। মিন্নি কেন সাত নাম্বার? সুনাম দেবনাথ কেন আসামি নাই। সুনাম দেবনাথ নির্দেশ দাতা, সে কেন আসামি নাই। বাদশাহ হত্যার কেন বিচার হয় নাই।’ সুনাম দেবনাথ বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তবে রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের সুনাম দেবনাথকে নিয়ে এমন উচ্চস্বরে মন্তব্যের সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকা অনেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন জাগো নিউজকে বলেন, দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর সুনাম দেবনাথকে নিয়ে এমন মন্তব্য অভিযুক্তদের ষড়যন্ত্র মাত্র। এসব অভিযুক্ত প্রত্যেকে এক বা একাধিকবার রিমান্ড শেষে আদালতে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, সুমন দেবনাথ যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতো তাহলে আসামিরা তাদের স্বীকারোক্তিতে সে কথা উল্লেখ করত। কিন্তু তারা তা করেনি। এটা দিয়েই প্রমাণিত হয় সুনাম দেবনাথের সম্মান ক্ষুণ্ন ও হয়রানি করতেই অভিযুক্তরা এমন মন্তব্য করেছে। এ বিষয়ে সুনাম দেবনাথ বলেন, রিফাত হত্যাকাণ্ড এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কখনো ছিলও না। আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেন, এমন একটি আলোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করেছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত ও জড়িতদের স্বীকারোক্তি ও তদন্তে পাওয়া সঠিক তথ্য উপাত্ত দিয়েই পুলিশ চার্জশিট দাখিল করেছে। এমন একটি আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকলে কারোরই রেহাই পাওয়ার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত থাকলে আমিও রেহাই পেতাম না। সুনাম দেবনাথ বলেন, সকল অভিযুক্তরাই রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যাকাণ্ডে আমি জড়িত না থাকায় স্বীকারোক্তিতে আমার নাম কেউ বলেনি। কিন্তু চার্জশিট দাখিলের পর অভিযুক্তদের আমার বিরুদ্ধে এমন মন্তব্য ষড়যন্ত্রমূলক। একটি মহল আমার বাবা ও আমার সম্মান ক্ষুণ্ন ও হয়রানি করতে অভিযুক্তদের প্ররোচণা দিচ্ছে।