ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ভারত সরকারের দখলে কাশ্মীরি ব্যাংক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৬:৩০ পিএম

ভারত সরকারের দখলে কাশ্মীরি ব্যাংক
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীর ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। এতদিন ধরে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনায় বিশেষ স্বাধীনতা পেয়ে আসছিল। এবার ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছে ভারতের অর্থ মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যসভার পর লোকসভায় ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রস্তাবটি পাস হলেই এবং রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলেই জম্মু-কাশ্মীর ব্যাংকের সম্পূর্ণ মালিকানা নিজেদের দখলে নিয়ে নেবে কেন্দ্রীয় সরকার। বর্তমানে জম্মু-কাশ্মীর ব্যাংকের ৬০ শতাংশ মালিকানা আছে কাশ্মীরের রাজ্য সরকারের হাতে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্র্ভূক্ত হওয়ার পর ওই মালিকানা হবে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকাররে কাছে ব্যাংকের মালিকানা চলে আসার পরপরই সেটিকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করবে। যার ফলে কেন্দ্রীয় সরকার ব্যাংকের সব ক্ষমতা পেয়ে যাবে। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদসহ সবাইকে নিয়োগ দেয়ার ক্ষমতা স্থানান্তরিত হবে কেন্দ্রে। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, সরকার ৮১ বছর আগে প্রতিষ্ঠিত ব্যাংকটির বিভিন্ন বিষয় নিয়ে বহুমুখী পদক্ষেপ নিতে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে এতদিন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মতো ক্ষমতা ছিল জম্ম-কাশ্মীর ব্যাংকের। ভারতীয় সংবিধানের ৩৫-ক ধারা অনুযায়ী কাশ্মীরের বাসিন্দা নয়—এমন ভারতীয়দের সম্পদের মালিক হওয়া এবং চাকরি পাওয়ায় বাধা আছে। ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের এমন এক স্বায়ত্তশাসন রয়েছে, যা ১৯৪৭ সালের পর দক্ষিণ এশিয়ার আর কোনো ‘দেশীয় রাজ্য’ পায়নি। অনুচ্ছেদ ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়। এছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দেয়। সূত্র: জাগো নিউজ