ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইডেন লাভ ইউকের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৪:৫৫ পিএম

ইডেন লাভ ইউকের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বসবাসরত ইডেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীদের সংগঠন ইডেন লাভ ইউকে এর আয়োজনে শনিবার ৬ ই জুলাই  বহি:বিশ্বে প্রথমবারের মতো  পুনর্মিলনী ও আড্ডা পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিতা তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের  প্রাণবন্ত  সঞ্চালনায় ছিলেন জাহান বীথি ও নাছিমা আক্তার কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  বিশিষ্ট সংগঠক  নিরা মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন হাছিনা মমতাজ হাসি ও আয়শা মততাজ খুশি। দুপুরে মিতা তাহেরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উত্তরীয় ও ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেয়া হয় | কেক কেটে দেশ ও দেশের বাইরে সবার মাঝে আনন্দ শেয়ার করা হয় | তারপর চলে মধ্যাহ্ন ভোজন । অনুষ্ঠানের সবচেয়ে উপভোগ্য পর্ব  স্মৃতিচারণ ও আড্ডায় ছিল সকলের সপ্রাণ উপস্থিতি। হৃদয়ের টানে শত ব্যাস্ততার মাঝেও পুনর্মিলনীতে অংশ নেয়া  ‘ইডেন লাভ  ইউকে’ সদস্যরা মুহূর্তেই ফিরে যান ইডেনে ।সময় গড়িয়ে যেতে যেতে আড্ডায় যোগ হয় আরো নতুন মুখ। সবার চোখে, মুখে ছিল অপার উচ্ছল হাসি আনন্দের ছাপ। সবকিছু ছাপিয়ে আড্ডায় ছিল শুধু ইডেন বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলো। আড্ডাকে আরো প্রাণবন্ত করে ইডেন ছাত্রীদের টুকরো টুকরো নানা মজার ঘটনার স্মৃতিচারণ। জাহান বীথি  প্রাণবন্ত উপস্থাপনা শৈলীতে সকলকে এক অভিন্ন বন্ধনে বেধে রাখেন।প্রথমেই স্মৃতির ঝাঁপি খুলেন ইডেনের দিলশাত বন্যা।  এরপর একসময়ের ক্যাম্পাসের জনপ্রিয় মুখ নাছিমা আক্তার  কাজল স্মৃতিচারণ করেন। জাহান বীথি তার রম্য কবিতায়  মনে রাখার মতো  স্মৃতি এবং না বলা কথা বর্ণনায় সবাই বার বার  ফিরে গেছেন  প্রিয় ইডেনের সেই স্বর্গরাজ্যে। অবিরাম আড্ডায়  চলতে থাকে ক্যাম্পাসের প্রচলিত জনপ্রিয় গান। সঙ্গীত শিল্পী মিতা তাহের , তারানা রউফ কান্তা ,কাজী কল্পনা, রুপি আমিন লুপি, নাছিমা আক্তার  কাজলের  গাণগুলো মুগ্ধতা ছড়িয়ে অনুষ্ঠানকে করেছে আরও প্রানবন্ত।  শিল্পীদের সঙ্গে  ইডেনের  সকল শিক্ষার্থীরা গলা মিলান সেই সব স্মৃতিবিজড়িত গানে। অনুষ্ঠানের  পরিবেশিত হয় পাঁচ মিনিটের নাটিকা। তারানা রউফ কান্তার নির্দেশনায় অভিনয় করেন বন্যা , কাজল ও কান্তা । অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী মুনিরা পারভীন ও ওয়াহিদা খানম আইরিন এর আবৃত্তি দিয়েছে বাড়তি সৃজন আবহ। সময়ের কাছে একসময় হার মানে ইডেন লাভ ইউকে এর পুনর্মিলনী ও আড্ডা অনুষ্ঠানটিও। ইডেনের স্মৃতিগুলোর সাথে লন্ডনে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের স্মৃতিগুলোকে একই পুঠুলীতে রেখে সকলকে ছাড়তে হয়েছে অনুষ্ঠান হল।  তবে বিদায় মুহুর্তে সকলের মুখে ছিল অন্যরকম তৃপ্তির হাসি। পুনর্মিলনী অনুষ্ঠানের ধারাবাহিকতা রাখার প্রত্যয় সবাই ব্যক্ত করে বিদায় নিয়েছেন যার যার নীড়ে। সাথে  স্মৃতিরপুঠুলী ভরে নিয়ে গেছেন অপার মুগ্ধতা...।