ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বিদায় নিতেই ইংল্যান্ডের পক্ষে ট্রাম্প শিবির, চ্যাম্পিয়ন হওয়ার আভাসও দিলেন প্রতিনিধি জুলিয়ানি ভিসার মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলেই ৫০ হাজার রিয়াল জরিমানা ও জেল: নতুন হুঁশিয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করছে হোম অফিস যুক্তরাজ্যে ইসলামিক সমাবেশে হামলার সন্দেহে ১২ জন গ্রেপ্তার, ৩ জনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ নির্মাণ শিল্পে ক্যারিয়ার গড়তে চান তরুণরা: টাওয়ার হ্যামলেটসের মেলায় অভাবনীয় সাড়া কামরানের লাশ দেশে আনতে এগিয়ে এলেন প্রবাসীরাই, প্রশ্নে সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ: স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন সার্ভিস সাপ্লায়ার ভিসা: বিদেশি কর্মীদের জন্য ব্রিটেনে স্বল্পমেয়াদি কাজের সুযোগ স্রেব্রেনিৎসা গণহত্যা স্মরণে টাওয়ার হ্যামলেটস ও ইস্ট লন্ডন মসজিদের শ্রদ্ধাঞ্জলি যেকারণে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারী গ্রেপ্তার শাহজালালের মাজারে দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও ১২ দেশের মুদ্রা ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, এক লাল কার্ডে বদলে গেল ম্যাচের ভাগ্য—কী ঘটেছিল

টিকেটের দাম আড়াই হাজার পাউন্ড !

প্রকাশিত: ৩১ মে ২০১৯, ০৩:৪৩ পিএম

টিকেটের দাম আড়াই হাজার পাউন্ড !
ক্রিকেটের আঁতুড়ঘর বা জন্মস্থান হলো ব্রিটেন। সে হিসেবে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যেটুকু উন্মাদনা থাকার কথা, স্টেডিয়ামের বাইরে তার ছিঁটেফোঁটাও চোখে পড়ছে না। অথচ ফুটবল নিয়ে এদের কী মাতামাতি! প্রিমিয়ার লীগের একটা ফুটবল খেলা থাকলেও ব্রিটেনের শহরগুলো যেন ভাসতে থাকে আনন্দের জোয়ারে। পানশালাগুলো লোকারণ্য হয়। মাতাল লোকজনের চিৎকার-হইচইয়ে সরগরম থাকে পথ-ঘাট। সে তুলনায় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নেই কোনো উন্মাদনা। রাস্তায়-অফিসে এ নিয়ে নেই খুব একটা আলোচনা। তবুও ইংল্যান্ডেই অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। পৃথিবীর হাজার হাজার মানুষ এখানে এসেছে নান্দনিক ব্যাটিং আর তুখোড় বোলিং দেখতে। আপামর জনগণের কাছে এ খেলার খুব একটা জনপ্রিয়তা না থাকলেও ক্রিকেটপ্রেমী কিংবা ক্রীড়ায় মত্ত মানুষেরও কমতি নেই এ দেশে। তাছাড়া দুই দশক পর বিশ্বকাপ ক্রিকেটের আসর বসেছে ব্রিটেনে, সুতরাং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো ঘাটতি নেই। ব্রিটেনের রানিও যথেষ্ট উদ্যোগী হয়েছেন। তার সঙ্গে দেখা করছেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। প্রধানমন্ত্রীর সঙ্গে খুব সহজেই সাক্ষাৎ করতে পারে এ দেশের নাগরিকরা, কিন্তু চাইলেই রানির সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেই রানির সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়েছে। এবার ল্যাঙ্কাশায়ারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে হবে ৬টি খেলা। এর মাঝে দুটো সেমিফাইনালও এখানেই হবে। কিন্তু ১৬ জুনের ম্যাচটি নিয়ে ম্যানচেস্টার রীতিমতো তটস্থ হয়ে আছে। রাজনৈতিক কারণেই ভারত ও পাকিস্তানের মাঝে সবসময় একটা অস্থিরতা বিরাজ করে, যার রেশ আছে ক্রিকেটেও। এ দুটি দেশের প্রতিটি ম্যাচেই থাকে টান টান উত্তেজনা। ল্যাংকাশায়ার ক্রিকেট গ্রাউন্ড পুনর্নির্মাণ করে এখানে ২৩ হাজার দর্শকের আসন সংকুলানের ব্যবস্থা করা হয়েছে। অথচ ১৬ জুনের ভারত-পাকিস্তান ম্যাচের টিকেটের জন্য বিস্ময়করভাবে প্রায় ৫ লাখ মানুষ আবেদন করেছিলেন। বিক্রি শুরুর অল্প ক’দিনের মধ্যেই এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যায়। আর এখন চলছে টিকেটের জন্য হাহাকার। কেউ কেউ এ সুযোগটা কাজে লাগাচ্ছেন। আগে কিনে রাখা টিকেট এখন কালোবাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। সর্বোচ্চ ২৫০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আড়াই লক্ষাধিক টাকার বিনিময়ে টিকেট সংগ্রহের খবর দিয়েছে জনপ্রিয় পত্রিকা ম্যানচেস্টার ইভিনিং নিউজ। ইতোমধ্যে আইসিসি ভিন্ন কোন মাধ্যমে টিকেট বিক্রি নিষিদ্ধ করেছে। কিন্তু ম্যানচেস্টার কাউন্সিল লাখো ক্রীড়ামোদিদের আশাহত করছে না। সম্প্রতি কাউন্সিল এক বিশেষ ‘ফান ভিলেজ’ খোলার ঘোষণা দিয়েছে। সিটি সেন্টারের ক্যাথেড্রেল গার্ডেনে এই ফান ভিলেজে থাকবে ভিন্ন সংস্কৃতির মানুষের ঐতিহ্যবাহী খাবার, গাইবেন সেখানে খ্যাতিমান শিল্পীরা, থাকবে ভিন্ন ধরনের বিনোদনের আয়োজন। আর ঐ ফান ভিলেজে থাকবে বিশাল স্ক্রীন, যেখানে মানুষ উপভোগ করবে ঐদিনের ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। সারা শহরে ঐদিন বিশেষ পুলিশ টহল থাকবে। উত্তেজনা না ছড়াতে এখন থেকেই সমর্থকদের সতর্ক বার্তা দিয়ে রেখেছে স্থানীয় পুলিশ।