ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সাইবার হামলার শিকার ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেইস

প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৪:২২ পিএম

সাইবার হামলার শিকার ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেইস
সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেইস। এ হামলায় ৪০ কোটি ডলার পর্যন্ত খোয়া যেতে পারে বলে অনুমান কোম্পানিটির। কয়েনবেইস বলেছে, হ্যাকাররা তাদের জানিয়েছে, কোম্পানিটির কিছু ঠিকাদার ও কর্মীকে অর্থ দিয়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ বা তাতে প্রবেশ করেছে তারা। এক ব্লগ পোস্টে ক্রিপ্টোকারেন্সি কোম্পানিটি বলেছে, তাদের ১ শতাংশেরও কম গ্রাহকের তথ্যে প্রবেশ করতে পেরেছে হ্যাকাররা। পরে কয়েনবেইসের নাম ভাঙিয়ে মানুষকে ঠকিয়ে তাদের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে সাইবার হামলাকারীরা। এরপর হ্যাকাররা গ্রাহকদের তথ্য গোপন রাখার জন্য কয়েনসেইসের কাছে দুই কোটি ডলার মুক্তিপণ চেয়েছে। তবে কোম্পানিটি এ অর্থ দিতে অস্বীকার করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে, যারা এ সাইবার হামলার শিকার হয়েছেন, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেবে কয়েনবেইস। এ তথ্য প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪.১ শতাংশ।

অল্প কিছুদিনের মধ্যেই শেয়ারবাজার সম্মানজনক সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’-তে যোগ দিতে যাচ্ছে মার্কিন কোম্পানি কয়েনবেইস, যেটি ক্রিপ্টো শিল্পের জন্য যুগান্তকারী এক মুহূর্ত। তবে এর ঠিক আগেই এ সাইবার হামলাটি ঘটল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যত বড় হচ্ছে ততই তা সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হয়ে উঠছে– এ হামলা তারই প্রতিফলন। গবেষণা প্রতিষ্ঠান ‘চেইনঅ্যানালাইসিস’-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ক্রিপ্টো ব্যবসা থেকে চুরি হওয়া মোট অর্থের পরিমাণ দুইশো ২০ কোটি ডলার। কোম্পানিটি বলেছে, ১১ মে এক ‘অপরিচিত এক হুমকিদাতা’র কাছ থেকে ইমেইল পেয়েছে তারা। বিবৃতিতে কয়েনবেইস বলেছে, “যেসব গ্রাহক প্রতারণার শিকার হয়ে সাইবার হামলাকারীকে অর্থ পাঠিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেব আমরা।

“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে সাইবার হামলাকারীদের জন্য সবচেয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। হ্যাকাররা আমাদের কাছে যে দুই কোটি ডলার মুক্তিপণ চেয়েছে আমরা তা দেব না।

“এর বদলে এ হামলার জন্য দায়ী অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দিতে যিনি বা যারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন, তাদের জন্য দুই কোটি ডলার অর্থের পুরস্কার ঘোষণা করেছি আমরা।” মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ’ কমিশনের কাছে দায়ের করা এক নথিতে কয়েনবেইস বলেছে, এ ঘটনার কারণে তাদের ১৮ থেকে ৪০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। কোম্পানিটি বলেছে, এ খরচের হিসাব মূলত ‘ক্ষতিপূরণও গ্রাহকদের স্বেচ্ছায় দেওয়া ফেরত অর্থ’ থেকে আসবে। তবে ভবিষ্যতে ‘সম্ভাব্য ক্ষতি, ক্ষতিপূরণ দাবী ও অর্থ উদ্ধারের’ ওপর ভিত্তি করে তাদের খরচের এই পরিমাণ বদলাতে পারে। এদিকে, কয়েনবেইসের যেসব কর্মী হ্যাকারদের সঙ্গে মিলে গ্রাহকের তথ্য শেয়ার করেছেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানিটি।

গ্রাহকদের সতর্ক করে কয়েনবেইস বলেছে, ভবিষ্যতে আরও সাইবার হামলার চেষ্টা হতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।