ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

শিক্ষক শ্যামাকান্ত দাস : মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০১:৩৮ এএম

শিক্ষক শ্যামাকান্ত দাস : মানুষ গড়ার শ্রেষ্ঠ  কারিগর
শ্রদ্ধেয় শিক্ষক  শ্যামাকান্ত দাস,যিনি সবার কাছে ‘সামাকান্ত স্যার’ নামেই পরিচিত । মানুষ গড়ার এই কারিগর  এর জন্ম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নয়াগ্রামে ১৯৪৭ সালের ১৪ মে এক সম্ভ্রান্ত পরিবারে । দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি  সবার বড় ।পিতা স্বর্গীয় প্রসন্ন কুমার দাস এবং মাতা  স্বর্গীয়া হীরণবালা দাস । গুনী এই শিক্ষকের মমতাময়ী মা তার  জন্মের এক বছর পর মারা যান । প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় মিহারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা শেষ করেন শিলকুরা এইডেড এল.পি স্কুল থেকে।মাধ্যমিক শিক্ষা শুরু হয় দাসউরা এম,এ স্কুলে, সেখান থেকে ৫ম ও ৬ষ্ট শ্রেণী পাশ করেন তিনি । উল্লেখ্য ,তখনকার সময়ে ৫ম শ্রেণী পর্যন্ত ছিল প্রাথমিক শিক্ষা ,ফকির বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ৭ম ও ৮ম শ্রেণী ।  এরপর জলঢুপ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে মানবিক বিভাগ থেকে ২য় বিভাগে এসএসসি  ১৯৬৫ সালে এবং  করিমগন্জ কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি গ্রুপ-বি(সাইন্স) পরীক্ষা পাশ করে ১৯৬৬ সালে । পাকিস্তান থেকে ফিরে এসে লাউতা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করেন ১৯৬৮ সালে ।  লাউতা উ্চ্চ বিদ্যালয়ে চাকরি ছেড়ে মৌলভীবাজার কলেজে এইচএসসি তে বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি ।সেখান থেকে ১৯৭০ সালে ২য় বিভাগে এইচএসসি পাশ করে নন রেসিডেন্সিয়াল স্কলারশিপ পান । সিলেট এমসি কলেজে বিএসসি তে ভর্তি  হন ১৯৭৩ এবং ১৯৭৪ সালে পরপর দুইবার বিএসসি ফেল করার পর মনের দুঃখে লেখাপড়া বাদ দিয়ে চলে আসেন বাড়িতে।বাড়িতে আসার পর কিছুদিন বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে চাকরি করেন।  তারপর দাসউরা জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন । ১৯৭৮ সালে ফকির বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ে দুই বছর, তারপর ১৯৮০ সালে জলঢুপ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন । বন্ধু-বান্ধব ও শিক্ষকেরা বেতন স্কেল বৃদ্ধির জন্য  বিএ কোর্স করার জন্য পরামর্শ দেন। তিনি অতীত ছাত্রজীবনের কথা মনে করে বিএ কোর্সে ভর্তি না হয়ে রাগে,দুঃখে সকল বই খাতা ছিড়ে ফেলে জলঢুপ উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে থাকেন । বন্ধু-স্বজন,শিক্ষক ও শুভানুধ্যায়ীদের অনুরোধে  অবশেষে ১৯৯৪ সালে বিএ পাস করেন তিনি । বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক বেতন সহ ১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষে বিএড কোর্সের সুযোগ করে দেন। তখন তিনি কুমিল্লা বিএড কলেজে চলে যান, সেখান থেকে বিএড পাশ করেন তিনি । তখন সিলেট শিক্ষা বোর্ড চালু হয় এবং তিনি সহ সিলেট বিভাগ থেকে মোট ৯ জন উচ্চতর গণিতের পরীক্ষক হিসেবে মনোনীত হন গুনী এই শিক্ষক । সেই সময় থেকে অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি  জলঢুপ উচ্চ বিদ্যালয়ে উচ্চতর গণিতের পরীক্ষক ছিলেন । শিক্ষক  শ্যামাকান্ত দাস ২০০৯ সালের ১লা জানুয়ারি অবসরে যাওয়ার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ আরও দুই বছর  মেয়াদ বৃদ্ধি করে  ২০১১ সালের জানুয়ারিতে দীর্ঘ ৩১ বৎসর জলঢুপ উচ্চ বিদ্যালয়ে  শিক্ষকতা করে  মহান এই পেশা থেকে  অবসরে  যান গুনী এই শিক্ষক । মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তিত্ব পারিবারিক জীবনে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছেন। লেখক : ফয়সল আহমদ ( রুহেল )। সাউথ ইস্ট লন্ডন নিউজ করসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন ।