ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু

‘হিন্দু নির্যাতন’, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

‘হিন্দু নির্যাতন’, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ
ধর্মীয় ও রাজনৈতিক মহলের তীব্র বিরোধিতার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের দলে থাকা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া শনিবার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর নিহত হওয়ার ঘটনার বিষয়টি সামনে এসেছে। দেবজিত সাইকিয়া আরও বলেন, “সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে।” আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। নিলামে তাকে ঘিরে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে তীব্র দরকষাকষি হয়। শেষ পর্যন্ত কেকেআরই তাকে দলে ভেড়ায়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছিল দলটি। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে মুস্তাফিজুর রহমান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলে নেওয়ার পর থেকেই ভারতে সমালোচনা ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআর এবং দলের সহ-মালিক শাহরুখ খানকে ঘিরে সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের ঘটনা ঘটে। বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা ভারতের জাতীয় অনুভূতিকে উপেক্ষা করার অভিযোগ তুলে শাহরুখ খান ও কেকেআরকে তীব্র ভাষায় আক্রমণ করেন। গত মাসের শেষ দিকে মধ্যপ্রদেশের উজ্জেইনের কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দেন—মুস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬-এ খেললে তারা ম্যাচ বানচাল করার চেষ্টা করবেন। প্রয়োজনে স্টেডিয়ামে ঢুকে পিচ নষ্ট করার মতো পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তারা। নব্বইয়ের দশকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বানচালে শিব সেনার ভূমিকার নজিরও টেনে আনা হয়। রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে ‘নির্যাতন’ চলছে বলে তারা দাবি করছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ নীরব থাকায় তাদের অনুসারীরা পদক্ষেপ নিতে বাধ্য হবে। সংবাদ সংস্থা আইএএনএস জানায়, ভারতের আরও কয়েকটি ধর্মীয় সংগঠন একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ঢাকায় তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি এবং ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনার পর ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। বিজেপি নেতা সংগীত সোম বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেন। তবে কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী ঠারুর মনে করেন, সংখ্যালঘু নির্যাতনের দায় ক্রিকেটের ওপর চাপানো অনুচিত। তিনি বলেন, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার। এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে এসবের সঙ্গে জড়ানো মোটেই ন্যায্য নয়। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বাংলাদেশের সফর প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে। ভারতীয় দল ২৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে বলে বিসিবি জানিয়েছে। এর আগে কেকেআর মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর পুরো আইপিএল খেলতে তাকে ছাড়পত্র দেয় বিসিবি। আইপিএল ২০২৫ মৌসুমে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে চার উইকেট নেন। আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান খেলেছেন ৬০টি ম্যাচ, নিয়েছেন ৬৫ উইকেট। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।