ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

হংকংয়ের সঙ্গে ১০ জনের ফুটবল লড়াইয়ে বাংলাদেশের ড্র

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

হংকংয়ের সঙ্গে ১০ জনের ফুটবল লড়াইয়ে বাংলাদেশের ড্র

ঢাকার মাঠে শেষ মুহূর্তে হার এড়াতে না পারা বাংলাদেশের কপাল এবার কিছুটা খুলেছে। হংকংয়ে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করেছে তারা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ বিরতির পর ১০ জনের হংকংয়ের বিপক্ষে চড়াও হয়ে খেলে সফল হয়। শেষ পর্যন্ত রাকিব হোসেনের গোলে এশিয়ান কাপ বাছাইয়ে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে কাবরেরার দল।

চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন দুই, হংকংয়ের আট। গাণিতিক হিসাবে বাংলাদেশের টিকে থাকার আশা এখনও শেষ হয়নি। তবে সেজন্য বাকি দুই ম্যাচে জয় পেতে হবে, পাশাপাশি নির্ভর করতে হবে অন্য দলের ফলাফলের ওপর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। সেখানে লাল জার্সিধারী হংকং সমর্থকদের আধিক্যই ছিল বেশি। প্রতিকূল পরিবেশে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে ভালো করতে পারেনি বাংলাদেশ।

শুরুর চাপ সামলে কিছুটা লড়াইয়ে ফেরে দল। অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ ছিলেন শুরুর একাদশে। অনুপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম, তাজউদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও ছিলেন না।

রক্ষণ সামলে মাঝে মাঝে আক্রমণ গড়লেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ৫-৪-১ ফরমেশনে কিংবা সেটি ভেঙে রাকিবের সঙ্গে মোরসালিন যুক্ত হয়েও ফল মেলেনি। বরং হংকং আক্রমণ গড়ে যায় পরিপাটি পরিকল্পনায়।

২২ মিনিটে বল নিয়ে দ্রুত এগোতে থাকা শমিতকে পেছন থেকে জার্সি টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের বাইরে থেকে হামজার নেওয়া ফ্রিকিক প্রতিপক্ষের দেয়ালে লেগে বাইরে চলে গেলে সুযোগ নষ্ট হয়। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং— তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে, আর জাপানের রেফারি কোনো সময় নেননি সিদ্ধান্তে। স্পটকিক থেকে ম্যাট অর গোলকিপারকে ভুল পথে পাঠিয়ে জালে বল পাঠান।

৪৪ মিনিটে আবারও বিপদে পড়েছিল বাংলাদেশ। মিতুলের গ্লাভস ফসকে বল চলে যাচ্ছিল, কিন্তু এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করে দেন।

বাংলাদেশও কিছু সুযোগ তৈরি করলেও লক্ষ্যে শট নিতে পারেনি। প্রথমার্ধের শেষ মিনিটে সাদ উদ্দিনের নিচু ক্রসে হামজা হেড দিয়ে শমিতের সামনে বল ফেললেও পোস্টের সামনে দাঁড়ানো শমিতের কাছে পৌঁছানোর আগেই হংকংয়ের এনগান চেউক পান কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

বিরতির পর গোল শোধে বাংলাদেশ আরও আগ্রাসী হয়। তবে শুরুতে হংকং ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। মোরসালিনের ভুল পাস থেকে বক্সের বাইরে ফেরনান্দো পেরেইরার নেওয়া শট বার ঘেঁষে বাইরে চলে যায়।

৬৩ মিনিটে বদলি হিসেবে নামেন জামাল ও ফাহামিদুল, উঠে যান জায়ান ও সোহেল রানা। এরপর ম্যাচের চিত্র পাল্টাতে শুরু করে। ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে ফাহামিদুলের জোরালো শট হংকং গোলকিপার তালুবন্দি করেন। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের ডান দিকের ক্রসে ফাহামিদুল পোস্টের সামনে থেকে গোলের সুযোগ নষ্ট করেন।

৭৬ মিনিটে হংকং ১০ জনের দলে পরিণত হয়। শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অলিভার বেনজামিন। এরপর মোরসালিনের জায়গায় নামেন ফয়সাল আহমেদ ফাহিম, যিনি আক্রমণে বাড়তি গতি আনেন।

৮৪ মিনিটে আসে সমতার গোল। ফাহিমের বাঁ দিকের ক্রসে বক্সে ফাহামিদুলের হেড থেকে সামনে পড়া বল দারুণ প্লেসিংয়ে জালে পাঠান রাকিব হোসেন। গোলের পর তাঁর ডিজিটাল বোর্ডে উঠে উদযাপন ছিল দারুণ এক দৃশ্য— যেন মুক্তির আনন্দে ভরপুর।