ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

স্পেনে সহজ শর্তে অভিবাসনের নিয়মাবলী

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২ পিএম

স্পেনে সহজ শর্তে অভিবাসনের নিয়মাবলী
আর্রাইগো ফামিলিয়ার (Arraigo familiar) অনুমোদনের ধরণ: এই অনুমোদনের আওতায় কোন অপ্রাপ্ত বয়সী (যার বয়স ১৮ বছর এর কম) সন্তান যার কিনা স্প্যানিশ নাগরিকত্ব আছে, তার বাবা-মা স্প্যানিশ রেসিডেন্সীর জন্য আবেদন করতে পারবেন। একইভাবে, কোন সন্তান যার বাবা অথবা মায়ের স্প্যানিশ নাগরিকত্ব আছে। প্রয়োজনীয় শর্তাবলী: ০. আপনি ইউরোপিয়ান ইউনিয়ন (EU) , ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়া (EEA) কিংবা সুইজারল্যান্ডের নাগরিক হতে পারবেন না। ০. স্পেনে এবং এবং স্পেনে আসার পূর্বে আপনি যে দেশে অথবা যেসকল দেশে অবস্হান করেছেন সেই সকল দেশে অবস্হানকালীন সময়ে এমন কোন অপরাধ করেন নাই, যার জন্য আদালত থেকে আপনার বিপক্ষে জেলের শাস্তি দেয়া হয়েছে। ০. স্পেনে কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের ক্ষেত্রে আপনার উপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই। ০. বংশানুক্রমে স্প্যানিশ নাগরিকত্ব আছে এমন পিতা-মাতার অপ্রান্ত বয়স্ক সন্তান, অথবা কোন স্প্যানিশ নাগরিকের পিতা অথবা মাতা। প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় সকল কাগজপত্রের ফটোকপি এবং অরিজিনাল কপি জমা দিতে হবে। কোন কাগজপত্র যদি স্প্যানিশ ভাষায় না থাকে, সেগুলো অবশ্যই অনুমোদিত অনুবাদ কেন্দ্র থেকে অনুবাদ করে জমা দিতে হবে। স্পেনের কিছু কিছু জায়গায় স্প্যানিশ ভাষার পাশাপাশি অন্যান্য স্হানীয় ভাষার কো-অফিসিয়াল স্ট্যাটাস আছে। সেসকল ক্ষেত্রে স্হানীয় ভাষায়ও অনুবাদ প্রদান করা বাঞ্জনীয়। ০. অফিসিয়াল EX-10 আবেদন পত্র সম্পূর্ণভাবে পূরণ করে আবেদনকারী কর্তৃক দস্তগত করত: দুই কপি জমা দিতে হবে। ০. অরিজিনাল পাসপোর্ট এবং প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত – সব পাতার ফটোকপি জমা দিতে হবে। জমা দেয়ার সময় পাসপোর্টের বৈধ্যতা জমা দেয়ার তারিখ থেকে কমপক্ষে চার মাস বেশী থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ১০ই মার্চে আপনার আবেদন জমা দেন তাহলে আপনার পাসপোর্টের বৈধতা কমপক্ষে ১০ই জুলাই পর্যন্ত থাকতে হবে। ০. পুলিশ ক্লিয়ারেন্স্ সার্টিফিকেট। স্পেনে আসার পূর্বে শেষ পাচঁ বছর যে দেশে অবস্হান করেছিলেন সেই দেশ অথবা দেশগুলোর পুলিশ কর্তৃপক্ষের সার্টিফিকেট। এক্ষেত্রে আপনি যদি সরাসরি বাংলাদেশ থেকে স্পেনে এসে থাকেন তাহলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সত্যায়িত সার্টিফিকেট এনে জমা দিতে হবে। ০. কার্ড, ডকুমেন্ট অথবা সনদপত্র, যেটা কিনা প্রমাণ করবে আপনার স্প্যানিশ নাগরিকত্ব এবং পারিবারিক বন্ধন। যখন অপ্রাপ্ত বয়স্ক স্প্যানিশ নাগরিক সন্তানের বাবা-মা আবেদন করবেন : – সন্তানের জন্মের সনদপত্র যখন স্প্যানিশ বাবা-মা তার সন্তানের জন্য আবেদন করবেন: – সন্তানের জন্মের সনদপত্র – বাবা-মার জন্ম সনদপত্র অথবা রেজিষ্ট্রি সিভিল থেকে অনুমোদিত সনদপত্র যে সকল সনদপত্র স্পেনের বাইরে থেকে ইস্যু হয়েছে, সেগুলো অবশ্যই বাংলাদেশ অবস্থিত স্প্যানিশ এম্বাসী থেকে অনুমোদিত (লিগালাইজড্‌) করিয়ে আনতে হবে। আবেদন পত্র জমা দেয়ার সময় অথবা জমা দেয়ার ১০ কার্য দিবসের মধ্যে আবেদনের নির্ধারিত ফি জমা দিতে হবে। এক্ষেত্রে MODELO 790, CÓDIGO 052, EPIGRAFE 2.5 epígrafe 2.5 “autorización de residencia temporal por circunstancias excepcionales”: a abonar por el extranjero………………..……..36,78 euros পূরণ করে জমা দিতে হবে। এখান থেকে ফরম ডাউনলোড করুন। ফলাফল আবেদনপত্র জমা দেয়ার ৩ মাসের মধ্যে আপনার আবেদনের ফলাফল প্রদান করা হবে। যদি ৩ মাস অতিক্রান্ত হয়ার পরও আপনার আবেদনের ফলাফল প্রদান না করা হয় সেক্ষেত্রে জরুরী ভিত্তিতে এপয়েন্টমেন্ট নিয়ে অথোরিটির সাথে যোগাযোগ করা উচিৎ। আপনার আবেদনের বিপরীতে যে সিদ্বান্ত (হ্যাঁ/না – ফাবোরাবলে/ নো ফাবোরাবলে) নেয়া হবে তা আপনাকে অফিসিয়ালী চিঠির মাধ্যমে ২০ কার্যদিবদেসর ভিতর জানানো হবে। যাতে আপনার পরবর্তী কি করা উচিৎ সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া থাকবে। আপনার আবেদন যদি গৃহীত হয় তাহলে, অফিসিয়াল চিঠির গ্রহণ করার ৩০ দিনের ভিতরে আপনাকে আংগুলের ছাপ (ফিংগার প্রিন্ট) প্রদান করতে হবে। আংগুলের ছাপ দেয়ার জন্য পূর্ব থেকে অ্যাপয়েন্টমেন্ট এবং EX-17 ফরম পূরণ করে নিকটবর্তী নির্ধারিত ন্যাশনাল পুলিশের অফিসে যেতে হবে। কার্ডের জন্য (পাসপোর্ট সাইজ )সদ্য তোলা দুই কপি রঙীন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের নিয়ে যেতে হবে। আংগুলের ছাপ প্রদানের পরে ঐ অফিস থেকে আপনার একটি ১৫.৪৫ ইউরো-এর পে-মেন্ট স্লীপ (তাছা – TASA) দেয়া হবে যা আপনাকে যেকোন ব্যাংকে পরিশোধ করতে হবে।