ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:২৯ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২০ পালন করেছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়। দূতালয়ের সভাকক্ষে দুপুর বারোটায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৫ আগস্টের সকল শহীদ এবং শহীদ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশন উপ-প্রধান হারুন আল রশিদ,  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ,  পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব তাহসিনা আফরিন শারমিন।শহীদদের আত্মার চিরন্তন শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। এসময় স্পেন প্রবাসি বাংলাদেশিদের সুখ-শান্তির জন্য প্রার্থনা করা হয় এবং মহামারী চলাকালীন যেসব প্রবাসি বাংলাদেশি মৃতুবরণ করেছেন তাঁদের  সকলের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। প্রথম সচিব তাহসিনা আফরিন শারমিনের পরিচালনায় মূল আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, নানান প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে সারা বিশ্বে একটি বিস্ময়কর রোলমডেল হিসেবে পরিচিতি পেয়েছে। মান্যবর রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তাঁর বক্তৃতায় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। তিনি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা রক্ষার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। রেমিটেন্স যোদ্ধা স্পেন প্রবাসিদের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। রাষ্ট্রদূত স্পেন প্রবাসি সকল বাংলাদেশিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং ধৈর্য ধরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন। দূতাবাস যাবতীয় স্বাস্থ্য প্রটোকল মেনে বিজয় দিবস উদযাপন করে।