বাংলাদেশ সহ সারা বিশ্বের বাঙালিরা সৌদি প্রবাসীদের সম্পর্কে জানতে পারছে আপনাদের মাধ্যমে । সাংবাদিকদের বিশাল একটি ভুমিকা রয়েছে প্রবাসীদের জীবনে, বাংলাদেশের সমাজে এবং অর্থনীতিতে। সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী আল-খারজ শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশী সাংবাদিকদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের প্রেস উইং সচিব ফখরুল ইসলাম এ কথা বলেন । এক্সপেট্রিয়েট ডিজিটাল সেন্টার (ইডিসি) ও ঢাকা মেডিকেল সেন্টার এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মোছলেহ উদ্দীন মুন্না ।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, একুশে টিভি সৌদি প্রতিনিধি অহিদুল ইসলাম, আরটিভি ব্যুরো প্রধান আবুল বশির, এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, জয়যাত্রা টিভি প্রতিনিধি এম ইসলাম চৌধুরী, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, এসএ টিভি প্রতিনিধি শাহপরান মিঠু, ৫২বাংলা টিভি প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, মাইটিভি প্রতিনিধি আব্দুল হালিম নিহন, যমুনা টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, নিউজ২৪ প্রতিনিধি আল আমিন, সময় টিভি প্রতিনিধি আরিফুর রহমান, বাংলা টিভির ফকির আল আমিন, চ্যানেল এস এর লিয়াকত, পল্লী টিভির আবুল কালাম আজাদ তালুকদার লিটন, এনটিভি রিয়াদ প্রতিনিধি জুয়েল ফকির সহ আরও অনেকে।
ফখরুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, এখানে অনেকেই বিচ্ছিন্নভাবে সাংবাদিকতা করে যাচ্ছেন। কিন্তু আপনারা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে রয়েছেন তারা যদি একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারেন, তাহলে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এবং সামাজিক মর্যাদা অনেক বৃদ্ধি পাবে ।
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার
-
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা
-
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
আরও পড়ুন: