ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজার, বহিষ্কৃত ১১ হাজার

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজার, বহিষ্কৃত ১১ হাজার

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন লঙ্ঘন এবং সীমান্ত বিধি ভঙ্গের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ২১ হাজার ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এসব অভিযানে ধরা পড়াদের মধ্যে বহু মানুষই বসবাস, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করে সৌদিতে অবস্থান করছিলেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ১২৮ জন বসবাস-সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন ৪ হাজার ৮২৬ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের কারণে ধরা হয়েছে তিন হাজার ১৮০ জনকে। একই সময়ে ২২ হাজার ৭১ জনকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৫ হাজার ৭৮ জনের বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ৫৭ শতাংশ ইথিওপীয়, ৪২ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৩১ জন ধরা পড়েন। অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মে সহায়তার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন অভিযোগে বর্তমানে মোট ৩১ হাজার ৯১ জন বিদেশি আটক অবস্থায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৫৩ জন নারী। একই সপ্তাহে সৌদি আরব থেকে ১১ হাজার ৬৭৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

মন্ত্রণালয় কড়া সতর্কবার্তায় বলেছে, অবৈধ বিদেশিদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ বসবাস নিয়ন্ত্রণে এসব অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে বলে সৌদি সরকার জানিয়েছে।