ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে জার্মানি

প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০৩:৪৫ পিএম

সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে জার্মানি

জার্মানির একটি প্রশাসনিক আদালত এই প্রক্রিয়াকে ‘অবৈধ’ বলার পরও দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার কার্যক্রম বন্ধ হবে না।

মঙ্গলবার আদালতের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় এ কথা বলেন চ্যান্সেলর ম্যার্ৎস।

আদালতের রায়ে কী বলা হয়েছে?
গত ৯ মে, সোমালিয়ার তিনজন নাগরিক পোল্যান্ড হয়ে জার্মানির পূর্বাঞ্চলের একটি রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে তাদের পোল্যান্ডে ফেরত পাঠানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে বার্লিনের প্রশাসনিক আদালত জানিয়েছে, এভাবে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো আইনসঙ্গত নয়।

আদালত আরও জানায়, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন পদ্ধতি মেনে চলা ছাড়া সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো বেআইনি।

জার্মান আদালত জানায়, “জার্মান ভূখণ্ডের কোনো সীমান্তে যারা আশ্রয় চাইছেন তাদের আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব কোন দেশের, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেরত পাঠানোর অনুমতি নেই।”

চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের জন্য এ রায় বড় ধাক্কা। কারণ, সীমান্তে অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। দায়িত্ব গ্রহণের পরই সীমান্তে কঠোর নজরদারি এবং আশ্রয়প্রার্থীদের সীমান্ত থেকে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

চ্যান্সেলর যা বললেন
মঙ্গলবার স্থানীয় সরকারের এক কংগ্রেসে চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, এই রায় “সম্ভবত কৌশলগত সুযোগকে আরও সীমিত করে দিয়েছে”। তিনি যোগ করেন, “কিন্তু সুযোগ এখনও আছে। আমরা জানি, আমরা এখনও মানুষকে প্রত্যাখ্যান করতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা অবশ্যই ইউরোপীয় আইনের কাঠামোর মধ্যে থেকেই এটি করব। আমাদের দেশে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এবং শহর ও পৌরসভার ওপর বোঝা কমানোর স্বার্থে এই কার্যক্রম চালিয়ে যাব।”

জার্মান রাজনীতিতে অভিবাসন ইস্যু বারবার আলোচনায় এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে নতুন করে আশ্রয়প্রার্থীদের আগমনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এতে অতি-ডানপন্থি এবং অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

২০১৫ সালে ইউরোপমুখী অভিবাসন স্রোতের সময় জার্মানিতে “শরণার্থীদের স্বাগত” জানানোর সংস্কৃতি শুরু করেছিলেন তৎকালীন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এরপর থেকে পার্লামেন্ট নির্বাচনে অভিবাসন নীতি বড় ধরনের প্রভাব ফেলেছে।

এ বছরের ৬ মে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পরপরই সীমান্তে কড়া নজরদারি এবং আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেন তার সরকার।

সরকারের সমালোচনা
আদালতের রায়কে কেন্দ্র করে সরকারের সমালোচকেরা বলছেন, অভিবাসন ইস্যুতে বর্তমান সরকারের পদক্ষেপ যথাযথ নয়। বিরোধী দল এএফডির সহপ্রধান অ্যালিস ভাইডেল এক সংবাদ সম্মেলনে বলেন, “জার্মানির আশ্রয় নীতি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। এএফডিকে সরকারে আসতে দিন। আমরা এই ত্রুটিগুলো দূর করে অনিয়মিত অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাবো।”

বামপন্থি দল ডি লিংকে সতর্ক করে বলেছে, “যারা শরণার্থীদের অধিকারকে অবহেলা করে, তারা সবার অধিকার বিপন্ন করে।”

জোট সরকারের অংশীদার সামাজিক গণতান্ত্রিক দল এসপিডি থেকে বিচারমন্ত্রী স্টেফানি হুবিশ বলেন, আদালতের রায় মানতে হবে। অভিবাসন ইস্যুতে উদারপন্থি হিসেবে পরিচিত এসপিডি নেতা বলেন, “এখন স্পষ্ট হয়ে গেছে, বিচার বিভাগকে আর বোঝানো সহজ হবে না যে এই প্রত্যাখ্যানগুলো বৈধ।”

জনশৃঙ্খলা ও নিরাপত্তার অজুহাতে সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আদালতের রায়ের পর কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন সমালোচকেরা। তবে ম্যার্ৎস সরকার যুক্তি দিয়েছে, অনিয়মিত অভিবাসনের কারণে দেশের অবকাঠামো ও স্বাস্থ্যসেবা খাতে চাপ বেড়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট নতুন অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন। তিনি ২ জুন জানিয়েছেন, আদালতের রায় নির্দিষ্ট একটি মামলার জন্য প্রযোজ্য এবং সরকার নতুন অভিবাসন নীতির প্রয়োগ চালিয়ে যাবে।

ডোব্রিন্ডট বলেন, “আমরা পুশব্যাক চালিয়ে যাব। আমরা মনে করি, আমাদের কাছে এর পক্ষে আইনি যুক্তি রয়েছে।”

ইনফোমাইগ্রেন্টস