ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম

সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী ২৭ এপ্রিল থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মাল্টাভিত্তিক গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে এই কার্গো ফ্লাইট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া শুক্রবার এই কার্যক্রম পরিদর্শন করেছেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেছেন, এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য প্রেরণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্প ইত্যাদি পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং পণ্যের গুণগতমান বজায় রাখা সম্ভব হবে।

সিলেট থেকে সফলভাবে কার্গো রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর এই সেবার আওতায় আনা হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও। এর মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের রপ্তানিকারকগণও সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার লাভ করবেন বল আশাবাদ বেবিচকের।

কাউছার মাহমুদ বলেন, “ওসমানী বিমানবন্দরে রপ্তানি কার্গো কমপ্লেক্সে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে যেখানে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। যা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কর্তৃক সনদপ্রাপ্ত হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে বিভিন্ন সময়ে কার্গো পাঠানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ কার্গো ফ্লাইট শুরু হচ্ছে।”