ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

শান্ত-মরিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৪৪ এএম

শান্ত-মরিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
২০ অক্টোবর,শনিবার রাজধানী উত্তরায় বিসিক অডিটোরিয়ামে সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় প্রতিষ্ঠান শান্ত-মরিয়াম  একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু ও কিশোর শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোর চিত্র প্রদর্শনী-২০১৮ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক  স্বরাষ্ট্র,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,ঢাকা-১৮ আসনে মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান। সম্মানীত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান ও অধ্যাপক শাকুর শাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্ত-মরিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবির শান্ত,শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী মোঃ মফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার,রেজিস্টার-স্থপতি হোসনে আরা রহমান সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হক,উপ-পরিচালক মুজিবুর রহমান দিলু সহ একাডেমির শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ। সকাল ১১ টায় শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোঃ ইসহাকের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি কর্তৃক শিশু কিশোরদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে শান্তা-মরিয়াম ফাউন্ডেশনের তথ্যচিত্র পরিবেশন সহ ফাউন্ডেশনের থিম সঙ ও একাডেমির শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বক্তৃতা পর্বে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হোক,ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক শান্ত,বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান,বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক শাকুর শাহ। সর্বশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি । বার্ষিক পুরস্কার বিতরণ পর্বে বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে নৃত্যে ৪০ জন,সংগীতে ৪৮ জন,আর্টে ৮০ ও গিটারে ০৬ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে আবদুর রহমানের বাউল গান,শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী সহ বিভিন্ন কার্লচারাল পর্ব বিরতিহীন ভাবে পরিবেশিত হয়। সর্বশেষ ফাউন্ডেশনের উপপরিচালক মুজিবুর রহমান দিলুর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।