ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

লোকজ বাঙলা ও দেশীর যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ এএম

লোকজ বাঙলা ও দেশীর যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন
লোকজ বাঙলা এবং দেশীর যৌথ উদ্যোগে গত রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, সাউথএন্ডে অনুষ্ঠিত হলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান “বিজয় ’৭১”। জাতীয় সঙ্গীতের সম্মিলিত পরিবেশনা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের পরিবেশনায় দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং নৃত্য পুরো আয়োজনকে বর্ণময় করে তোলে। ছান্দসিকের পক্ষ থেকে বীরাঙ্গনাদের নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভিন। বিজয় ফুলের আয়োজকদের পক্ষ থেকে শিশু-কিশোরদের নিয়ে বিজয়ের ফুল তৈরির কর্মশালা এবং মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং আবু মুসা হাসান-কে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের প্রসারে অসাধারণ অবদানের জন্য আনন্দধারা আর্টসের পরিচালক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং বাংলা সাহিত্যে অনন্য অবদান ও বাঙালি সংস্কৃতির প্রসারে ভূমিকার জন্য অধ্যাপক শাহাদুজ্জামান-কে সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।