ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে এলেও সরকার সে পথে না গিয়ে বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-এর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,

“ইতোমধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।”

নামের পাশাপাশি বাহিনীর পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।”

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি এবং কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে র‍্যাব গঠন করা হয়।

পরবর্তীতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধ’-এর নামে শত শত বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে। বিএনপি সরকারের পর আওয়ামী লীগ সরকারের সময়ও এ ধরনের ঘটনার ধারাবাহিকতা দেখা গেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র‍্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানালেও বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি। এমনকি র‍্যাব গঠনের সময় ক্ষমতায় থাকা খালেদা জিয়াও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে এই বাহিনী বিলুপ্তির দাবি তুলেছিলেন।

২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার র‍্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকে র‍্যাবের ‘ক্রসফায়ার’ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

সবশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষায় এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে শুধু সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয় সংস্থাটি।

এসব আহ্বানে সাড়া না দিয়ে, র‍্যাব গঠনের ২২ বছর পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

“সরকারের সিদ্ধান্তের কথা জেনেছি। এখনো কোনো আদেশ পাইনি। আদেশ পেলে নির্দেশনা অনুযায়ী কাজ করব।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,

“আমাদের কাজ চলমান রয়েছে। কাজে কোনো সমস্যা নেই।”