ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ০৪:২৮ এএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় অজ্ঞাত মুখোশধারী ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু নামে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত ৩ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৩০টার দিকে পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীর গুলিবিদ্ধ হন। পুলিশ ও প্যারামেডিক টিম তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১১:৩০টায় তাকে মৃত ঘোষনা করেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই ছরওয়ার হোসেন। নিহত মোয়াজ্জেম হোসেন সাজু’র বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। তার বাবার নাম সামস উদ্দিন। সাজু পরিবারের ১ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। সে পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়ায় তার পরিবারের সাথে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি  মাতৃভূমি বেড়িয়ে এসেছেন। তার চাচাতো ভাই ছরওয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন মোয়াজ্জেম হোসেন সাজু। এসময় একজন মুখোশাধারী ছিনতাইকারী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্য ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, বন্দুকধারী কালো পোষাক ও মুখোশধারী ছিল । তবে এখনও হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত সাজুর জানাজার নামাজ ৫ আগস্ট বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার নর্থইষ্ট ফিলেডেলফিয়া ইসলামিক সেন্টারে (PHILADELPHIA ISLAMIC CENTER. 1421 Tyson Ave, Philadelphia, PA 19115)  যোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে তাকে MORGAN CEMETERY NORTHEAST, 1100 Cinnaminson, NJ 08077 দাফন করা হবে। কমিউনিটির পরিচিত মুখ সামস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন সাজুর মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটি জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মরহুমের চাচাতো ছরওয়ার হোসেন নিহত ভাইর রুহের মাগফিরাত কামনা করে সকলের দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন।