দেশ- বিদেশে সিলেটের বিয়ানীবাজারবাসির সুনাম আছে। বিয়ানীবাজারবাসী ঐক্যতার বলে মানুষের কল্যাণে কাজ করে যান। মালয়েশিয়ায় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের মতবিনিময় সভায় এ কথা বলেছেন ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক ও প্রবাসের নিউজের নির্বাহি সম্পাদক লুৎফুর রহমান।
২৩ নভেম্বর শনিবার মালয়েশিয়ার কুয়ালামপুরের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি- আশরাফুর রহমান। সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক- জেড এ কাজল খান, একাত্তর টিভি আমিরাত এর ফটো জার্নালিস্ট জাবেদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালেশিয়ার প্রতিষ্ঠাতা সাদেক হোসেন তাপাদার ও দুবাইয়ের ব্যবসায়ি মাসুদ আহমদ।
এ সময় আরো বক্তব্য রাখেন জামিল হোসেন, তানিম আহমদ, আব্দুল করিম,মনির হোসেন, শিব্বির আহমদ, তারেক আহমদ সহ আরো অনেকে। এ সময় ট্রাস্টের চ্যারিটি ফান্ডে সাংবাদিক লুৎফুর রহমান ১০ হাজার টাকা ও জেড এ কাজল খান ৫ হাজার টাকা অনুদানের আশ্বাস প্রদান করেন।
-
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা
-
বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল?
-
শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন