ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রীস

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ০৬:১৭ পিএম

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রীস
গত এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে তুরস্ক। এবার প্রতিবেশী গ্রিসেও ভয়াবহ দাবানল শুরু হয়েছে। দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে গ্রিসে তাপদাহের এমন তীব্রতার কারণে দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দাউদাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে ভয়াবহ দাবানল। মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন। মঙ্গলবার (৩ জুলাই) রাত পর্যন্ত গ্ৰীসের এথেন্সে সহ মোট ৮১ স্থানে দাবানল সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর থেকে অগ্নিকান্ড শুরু হয় এবং কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। কয়েক ডজন গাড়ি সহ কয়েকশ অগ্নিনির্বাপক আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলিকপ্টার এবং বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার ব্রিগেডের স্থল বাহিনী কাজ করছে। ফায়ার ব্রিগেডের সর্বশেষ সরকারী তথ্য অনুযায়ী, আটিকার বড় অগ্নিকাণ্ডে, যেটি চলছে, ৫২০ দমকলকর্মী, ১৫০ যানবাহন, METPE, ১৭ টি পথচারীর দল কাজ করছে। সেনাবাহিনী, জলবাহী বাহিনীও নিভাতে কাজ করছে।