ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ভ্যকসিন গ্রহনকারীদের ফ্রান্স ভ্রমণে বিধি নিষেধ নেই : আইফেল টাওয়ার চালু

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ০৯:০২ পিএম

ভ্যকসিন গ্রহনকারীদের ফ্রান্স ভ্রমণে বিধি নিষেধ নেই : আইফেল টাওয়ার চালু
ফ্রান্সে ভ্রমণকারীদের জন্য শিথিল করা হচ্ছে করোনার বিধিনিষেধ। দুই ডোজ ভ্যাকসিন নেয়া যে কোন দেশের নাগরিকগণ ভ্রমণ করতে পারবেন ফ্রান্সে। এছাড়া ভ্যাকসিন না নিলেও যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস, ন্যাদারল্যান্ডস ও গ্রিস থেকে যে কেউ ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রবেশের ২৪ ঘণ্টা পূর্বে তাদের কোভিড টেস্ট করাতে হবে। যার মেয়াদ থাকবে ৭২ ঘণ্টা। এসব নিয়ম কার্যকর হবে ১৮ জুলাই থেকে। শনিবার এ বিবৃতিতে এসব তথ্য জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তবে ফ্রান্সে ভ্রমণের আওতায় আসছেন না সব ধরনের ভ্যাকসিন গ্রহীতারা। ম্যাক্রোঁ বলেন, যারা ফাইজার বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসনের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য করোনা টেস্টের প্রয়োজন হবে না। কোন ধরনের টেস্ট ছাড়াই তারা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে ভ্রমণকারীদের সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। বিবৃতিতে আরও বলা হয়, উল্লেখিত ভ্যাকসিনগুলো ডেল্টা ভ্যারিয়েন্টরোধে কার্যকরী। তাই এগুলোকে আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টে নাজুক অবস্থায় থাকা তিউনিসিয়া, মোজাম্বিক, কিউবা ও ইন্দোনেশিয়াকে রেড লিস্টে রেখেছে ফ্রান্স। ফ্রান্স ভ্রমণে এসব দেশের নাগরিকরা দুই ডোজ টিকা নেয়ার পরও সাতদিনের কোয়ারেন্টিনে করতে হবে। এদিকে ভ্রমণকারীদের টানতে দীর্ঘ ৯ মাস পর ১৬ জুলাই থেকে পুনরায় চালু করা হয়েছে আইফেল টাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার এত দীর্ঘ সময় ধরে আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়েছিল। আইফেল টাওয়ারের আয়রন লেডি লিফটে যেন প্রাণ ফিরে এসেছে। এই লিফটে করেই পর্যটকরা ৩শ মিটার উঁচুতে ভ্রমণ করেন। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই এই লিফটগুলো বন্ধ ছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোহার তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ১ হাজার ৫০ ফুট বা ৩২০ মিটার। আইফেল টাওয়ার খুলে দেয়া হলেও এর চূড়ায় যেতে পারবেন সীমিত সংখ্যক দর্শনার্থীরা। বর্তমানে প্রতিদিন আইফেল টাওয়ারে ১৩ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। সাধারণ সময়ের তুলনায় এই সংখ্যা অর্ধেক। মূলত সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তবে আগামী বুধবার থেকে আইফেল টাওয়ারে গেলে দর্শনার্থীদেরকে টিকার প্রমাণপত্র বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। ফ্রান্স সরকারের সাম্প্রতিক নির্দেশনার অংশ হিসেবেই এগুলো দেখাতে হবে বলে জানানো হয়েছে। করোনা মহামারির কারণে ফ্রান্সের পর্যটন খাতে ধস নেমে এসেছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই স্বাভাবিক জীবন-যাপনে ফেরার চেষ্টা করছে ফ্রান্স। এরই অংশ হিসেবে পর্যটকদের জন্য আইফেল টাওয়ারের দরজা খুলে দেয়া হলো।