ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ভালোবাসার শক্তি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ০৪:৪২ পিএম

ভালোবাসার শক্তি
প্রথমে ভালোবাসা জানাচ্ছি দুনিয়ার সাহসী ডাক্তারদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত করোনা-আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই বিভিন্ন দেশে চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়েছেন যেসকল চিকিৎসক তারা বর্তমান মহামারীর শ্রেষ্ঠ শহিদ। তাঁদের উদ্দেশে সালামা জানাই, তাঁদের আত্মা শান্তিতে থাকুক— আস-সালামু আস-সালামু আস-সালামু। ভালোবাসা জানাই পৃথিবীর সকল স্বেচ্ছাসেবীদের, তাঁরাও অবলীলায় জীবনের ঝুঁকি নিজের কাঁধে তুলে নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন অনবরত। তাঁরা এসময়ের সাহসী যোদ্ধা। করোনাভাইরাস মোকাবিলায় ভালোবাসাই হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। আর এসময়ে ভালোবাসা মানেই হচ্ছে— পরস্পরের দৈহিক দূরত্ব বজায় রাখা, বাইরে না যাওয়া, সামাজিক মেলামেশা না করা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভালোবাসার কৌশলটি পরিবর্তন হয়েছে শুধু, আর কিছু নয়। আমি অন্যদের ভালোবাসি বলেই তাদের কাছাকাছি এখন যাবো না, কারণ আমার দ্বারা অন্যরা আক্রান্ত হতে পারে। আমরা সামাজিকভাবে নৈকট্য তৈরি করে দৈহিক দূরত্বটা বজায় রাখবো শুধু, সংক্রমণের চেইনটা স্টপ করে দিতে। মহামারীর বিরুদ্ধে যুদ্ধের এটাই একমাত্র কার্যকরী কৌশল। এবং এ দায়িত্ব পালন করার নামই ববর্তমান পরিস্থিতিতে অন্যের প্রতি, সমাজের প্রতি ভালোবাসার প্রকাশ। বর্তমান বিপদের সময় এ ভালোবাসাই আমাদের উদ্ধার করতে পারে। অন্য কোনো বিকল্প ফর্মুলা খুঁজে হয়রান হবেন না, কারণ বিকল্প কোনো ফর্মুলা নেই। দৈহিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আমরা নানারকম সমস্যার সম্মুখীন হবো, সেগুলো সাহস আর বুদ্ধি দিয়ে সামাল দিতে হবে। নির্ধারিত বুদ্ধি অকার্যকর হলে বিকল্প বুদ্ধি খুঁজে বের করতে হবে। তবু, আমাদের এ যুদ্ধ জয় করতেই হবে। আর্নেস্ট হেমিংওয়ে বলে গেছেন, 'মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না।' একদম সত্যি। হয়তো আমরা কতিপয় ব্যক্তি মানুষ হারিয়ে (ধ্বংস) যাবো কিন্তু মানবজাতির পরাজয় নেই। মানবজাতি জয়ী হবেই। আর এ জয়ের পেছনে সর্বোচ্চ অবদান রাখবে মানবজাতির প্রতি, মানবসমাজের প্রতি আমাদের তীব্র ভালোবাসা। সুতরাং, হঠকারী আচরণ না করে সরকারের নির্দেশনা মেনে চলুন। ঘরে থাকুন, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজ তথা দেশের স্বার্থে।— এটাই হবে এ মুহূর্তে পরিবার-সমাজ-রাষ্ট্রের প্রতি আপনার আমার দায়িত্বপালন এবং ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ। মানবজাতি এ বিপর্যয় কাটিয়ে উঠবেই, তাতে সকলের দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি। খালেদ রাজ্জাক: কবি, শিক্ষক। আরও পড়ুন- https://52banglatv.com/2020/03/17448/