ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ব্রিটেনে ঝরা পাতার দিন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম

ব্রিটেনে ঝরা পাতার দিন
[youtube]aVG4hrEiGx0[/youtube] ঝরা পাতার দিন।সুখ অথবা দূ:খ বিলাসীদের কাছে সময়টি বহন করে ভিন্নমাত্রা। প্রকৃতির অদল- বদলের খবরাখবর প্রকৃতিবান্ধব মানুষ মাত্রই যেমন রাখেন, তেমনি ১২মাসের দিন ও পালাবদলের পরিবর্তন অনুভব অথবা আলিঙ্গনে সকলকে কম-বেশী ছুয়ে যায়! এবং বলা হয়ে থাকে এটাই প্রকৃতির আসল কৃতিত্ব। ব্রিটেনের নান্দনিক পরিবেশের সাথে আবহাওয়ার সম্পর্ক আস্টে -পৃষ্টে জড়িয়ে আছে। ব্রিটিশ রীতি অনুযায়ী চার ঋতুগুলো হচ্ছে স্প্রিং,সামার,অটাম এবং উইন্টার। মেট অফিস এর তথ্যানুযায়ী এবছর ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে অটাম বা হেমন্ত কাল এবং শেষ হবে ২১ ডিসেম্বর । ব্রিটেনের অটাম সময় দৃশ্যত উপলব্দিতে আসে অক্টোবর মাসের শেষ রবিবার থেকে।উইন্টার সময় পরিবর্তনের মাধ্যমে। এইদিন,এক লাফে- দিন থেকে কমে গেছে এক ঘন্টা। বেলা প্রায় তিনটায় মেনে এসেছে আঁধার। ঠান্ডা থেকে বাঁচতে ব্রিটেনবাসীর গায়ে উঠেছে ‘ওম কাপড়’।একই সাথে প্রকৃতিতে দেখা দিয়েছে বিরহের অপার সৌন্দর্য। শুরু হয়েছে মনো মুগ্ধকর- ঝরা পাতার দিন। বলা হয়ে থাকে ,ব্রিটেন জুড়ে আলোকিত সৌন্দর্য ছড়িয়ে থাকার অন্যতম কারণ হলো- এখনও সামগ্রিকভাবে দেশটি প্রকৃতিবান্ধব। হাইস্ট্রিট থেকে শুরু করে ছোট ছোট স্ট্রিট ও আশে পাশে পরিকল্পিতভাবে লাগানো রয়েছে অসংখ্য বৃক্ষ ও ‍ফুলের বাগান। তাই ব্রিটেনে হেমন্ত আসলে সকলের পরণে দেখা যায়- শীতের কাপড়। পাশাপাশি,বাসা-বাড়ির রাস্তা, ছোট -বড় ষ্ট্রিট এবং হাইওয়েতে চোখে পড়ে হেমন্তের বিরহ দিন। সব মিলিয়ে, ব্রিটেনের প্রচন্ড ব্যস্ত সময়েও সৃজনশীল মানুষদের চোখ আটকে থাকে-‘ঝরা পাতার দিনগুলো’। অক্টোবরের শুরুতে প্রকৃতিতে অটামের সৌন্দর্য ছড়িয়ে পড়ে। এসময় প্রথমে টাইমস ও ম্যাপল লিফসহ বিভিন্ন গাছের হলুদ পাতা ঝরতে শুরু করে।এবং হেমন্তে ধীরে ধীরে ব্ল্যাক ফরেস্টের নানা ধরণের ঝাউ গাছগুলো ছাড়া প্রায় সব গাছেরই পাতা অটাম সময়ে ঝরে যায়। হেমন্তের এই সময়ে প্রকৃতি দূ:খ, বিরহ নিয়েই চলে বলে প্রকৃতিবাদী কবি- সাহিত্যিকরা বলে আসছেন। বাস্তবেও যেন তা পরিস্কার চোখে পড়ে। এসময় মাঝে মাঝে আকাশে আলতো রোদের আভা দেখা গেলেও, বেশীরভাগ সময় থাকে ঘোমট আকাশ। থাকে গুড়ি গুড়ি বৃষ্টি ।এবং দমকা বাতাসে দিক বিদিক উড়ে টাইমস ও ম্যাপল সহ বিভিন্ন জাতের গাছের হলুদ-লাল পাতা। মাণ্টিকালচারাল ব্রিটেনের অন্যতম আলোকিত দিক হচ্ছে- দেশটির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ ও তার ধারাবাহিক চর্চা। দেশটির প্রধানতম ধর্মীয় উৎসব ক্রিসমাস কে স্বাগত জানাতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় সারা দেশে আনুষ্ঠানিক সাজ সজ্জা। উৎসব -আনন্দের রোমান্টিকতায়, সুখ অথবা দূ:খ বিলাসের নানা উপকরণে যুক্ত হয় হেমন্তের পাতাঝরার মুগ্ধকর মুহুতগুলোও। এ যেন মনভালো করা তুলনাহীন অনুভূতি।