ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

বেশ্যাবিদদের ‘এলিট সিস্টেম’!

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৫ এএম

বেশ্যাবিদদের ‘এলিট সিস্টেম’!
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই- বহুল উচ্চারিত কথাটি ইদানিং  নতুন মাত্রা পেয়েছে। এটি  এখন অসংখ্য মানুষের কাছে - নেহায়েত গালির মতো। শুনতে যেমন ঘেন্না লাগে, বলতেও তেমনি। এনড্রিয়ড টেকনোলজি  আবিস্কারের   পরের  ইন্টারনেট দুনিয়ায়  কনসেপ্ট  ও  কনটেন্ট ক্রিয়েটররা  যেমন  বহুলাংশে বদলিয়ে দিয়েছে মানুষের চিন্তা-চেতনার দুনিয়া। তেমনি, পৃথিবীব্যাপী  রাস্ট্রবিধাতারা  কথা বলার বহু সেন্সরশীপ বা আইনী নীতিমালা তৈরী করেও  ‘কথা বলার স্বাধীনতা’- রোধ  করতে এখনও সম্ভব হয়নি। বলতে গেলে এখানেই  অগণন সাধারণ মানুষ –যারা প্রতিদিন অন্যায়- অবিচার, লাঞ্চনা-বঞ্চনা ইত্যাদি দেখে-শুনে-হজম করে দিন পার করছেন; তাদেরই বিজয় হয়েছে। এনড্রিয়ড টেকনোলজির বদৌলতে এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্তত সামাজিক যোগাযোগে নিজের  ক্রোধ,ক্ষোভ, ঘৃণা, হতাশা, তামাশা ইত্যাদি  অনুভূতি শেয়ার করতে পারেন । এবং আলোর দিকটি হলো- এইসব অনাচার-অবিচার-ভন্ডামির কোন কিছু দেখলে- মন্তব্য ও প্রতি-মন্তব্যে সামাজিক যোগাযোগে কনন্টেন্ট বা ছবিটি দ্রুত ভাইরাল করে মূলত এর বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করছেন -এই  অগণন সাধারণ মানুষই । নিজের অদম্য চেষ্টায় একজন হিরো আলম যখন তৃণমূল মানুষের চোখে সত্যিকার হিরো  হয়ে ওঠেন। তখন সমাজের তথাকতিত ‘এলিট সিস্টেম’ ব্যবস্থার  অন্যতম  কুশীলব  রাজনীতিবিদদের মাথা,মণ্ডু আউলা -ঝাউলা হয়ে যেতে দেখে- বিবেকের দায়বদ্ধতায়  এসব  ঘৃণা করতেও  লজ্জাবোধ হয়। অথচ যুগের পর যুগ এরাই আমাদের ভোটে নির্বাচিত হয়।  খেটে খাওয়া  ভোটার ও সাধারণ রাজনৈতিক কর্মীদের রক্ত মাড়িয়ে দিব্যি সংসদে যায়- এরাই। দৃশ্যপটের  ওপারে দাড়িয়ে - বিরোধীরাও আবার  আমাদের  স্বপ্ন দেখানোর খেলায়  দর্শক বানায়। আর আমরাও  নাচি।  বার বার এলিয়ে দুলিয়ে নাচি। ভোটের ব্যালটে বার বার ভুলে যাই- অপমান, বঞ্চনা,লাঞ্চনা। প্রিয়জন হারানোর বিয়োগ ব্যাথাও উবে যায়- বেশ্যাবিদদের আবেগি কথায়। সামাজিক এই দৌরাত্মে, ঘোর অমানিশা সময়েও আমরা  আশা নিয়েই বাঁচতে চাই- তথাকতিত ‘এলিট সিস্টেম’ একদিন নিপাত যাবেই। ৫২ ও ৭২ এর মতো বোধের আলোয় জাগবে অগণন মানুষ। আ নো য়া রু ল  ই স লা ম  অভি , কবি, সাংবাদিক লন্ডন ,যুক্তরাজ্য। পাঁচ দুই দুই হাজার তেইশ