ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

বিয়ানীবাজারে প্রবাসী সাংবাদিক-লেখক-সংগঠক শরিফুল হক মনজু’র সাথে অন্তরঙ্গ আড্ডা

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০৪:৫০ পিএম

বিয়ানীবাজারে প্রবাসী সাংবাদিক-লেখক-সংগঠক শরিফুল হক মনজু’র সাথে অন্তরঙ্গ আড্ডা
যুক্তরাষ্ট্রবাসী সাংবাদিক ,লেখক  ও সংগঠক শরিফুল হক মনজু’র সাথে তার জন্মভূমি- সিলেট বিয়ানীবাজারে শিক্ষক, সাংবাদিক, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের এক অন্তরঙ্গ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীতে এ আড্ডার আয়োজন করে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকরা। অন্তরঙ্গ আড্ডায়- বক্তব্য, স্মৃতিচারণ, কবিতা আবৃতি, গান ও কৌতুক পরিবেশনে  সন্ধ্যাটি ছিল মুগ্ধতায় ভরা। বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল এর  প্রাণজ  সঞ্চালনায় বিয়ানীবাজার উপজেলার লেখক, সাংবাদিক,কবি সাহিত্যিক শিক্ষক ও সংগঠকবৃন্দ অংশগ্রহন করেন। যুক্তরাষ্ট্রবাসী সাংবাদিক ও মুক্তমনা লেখক শরিফুল হক মন্জু অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাঁর সাংবাদিকতার সূচনাকালে বিভিন্ন সংবাদমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। বিশেষ করে তৎকালীন সময়ে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে কর্মজীবনে পথচলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনারও স্মৃতিচারণ করেন। বিয়ানীবাজারের গণমাধ্যমের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এখানকার গণমাধ্যমের কার্যক্রম এখনও কোনো ধরনের টানাপোড়েন বা প্রতিবন্ধকতার মুখে পড়েনি। সকলের ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের কারণে আমাদের এই পঞ্চখণ্ডের গণমাধ্যম আগামীতে আরো এগিয়ে যাবে। অন্তরঙ্গ আড্ডার আয়োজক এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  বলেন, একটি অন্তরঙ্গ আড্ডায় এখানকার পুরনো বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং এই সন্ধ্যা আমার জীবনের স্মরণীয় একটি হয়ে থাকবে। অন্তরঙ্গ আড্ডায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল হক চৌধুরী, সিপিবি বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক ও ৫২বাংলাটিভি প্রতিনিধি আনিসুর রহমান, কবি ও শিক্ষক লুৎফুর রহমান ফাহিম ও আবু তাহের, প্রেসক্লাব সহ সভাপতি সজিব ভট্যাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মুকিত মোহাম্মদ, সম্ভাবনা সম্পাদক ও জাতীয় ধারাভাষ্যকার মাছুম আহমদ, শিক্ষক ও ধারাভাষ্যকার ইকবাল হোসেন। সকলের বক্তব্যে- সাংবাদিক ও লেখক শরিফুল হক মনজু‘র সৃজনশীল চর্চার আলোকিত দিকগুলো তুলে ধরা হয়।। প্রবাস থেকেও নিজ অঞ্চল এবং প্রবাসীদের সম্ভাবনা ও সমস্যার নানা দিক নিয়ে লেখনীর মাধ্যমে উচ্চকণ্ঠ থাকার  প্রত্যাশা করা হয়। এসময় উপস্থিত ছিলেন  ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মিশু, সাংবাদিক আবুল হাসান ও ইমাম হাসনাত সাজু, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি শিপার আহমদ পলাশ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, দিবালোক’র স্টাফ রিপোর্টার রুহেল আহমদ, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির সিনিয়র প্রতিবেদক শহিদুল ইসলাম সাজু ও তাজবীর আহমদ ছাইম, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির প্রতিবেদক আজিম উদ্দিন আরিফ, ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু প্রমুখ। পরে প্রবাসী সাংবাদিক ও মুক্তমনা লেখক শরিফুল হক মনজুকে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।