ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা

ইস্ট লন্ডন মসজিদের সেবার পরিধি বৃদ্ধি আর্থিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় তরুণ সমাজকে মসজিদমুখী করা, নারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিউ মুসলিমদের দীর্ঘমেয়াদি সহায়তা, বয়স্ক নারী-পুরুষের সেবা এবং রিফিউজি সার্ভিসে অগ্রাধিকার প্রদান করা হবে। পরিকল্পনা বাস্তবায়নে মসজিদ কমিটির নেতৃবৃন্দ কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এই সহযোগিতার আহ্বান জানান। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান . আব্দুল হাই মুর্শেদ এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা রমজানের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মসজিদের প্রধান ইমাম খতীব শায়খ আব্দুল কাইয়ুম। সময় উপস্থিত ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ আব্দুল মালিক। অনুষ্ঠানের শুরুতে মিশর থেকে আগত তারাবিহের ইমাম হাফিজ মুয়তাজ আল ঘানাম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

. আব্দুল হাই মুর্শেদ বলেন, আপাতত নতুন কোনো প্রকল্প শুরু করার পরিকল্পনা আমাদের নেই। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হলো মসজিদের সেবার পরিধি বৃদ্ধি এবং বিদ্যমান ঋণ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। তিনি জানান, পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন এবং মসজিদকে ঋণমুক্ত করতে বিশেষ ফান্ডরেইজিং কার্যক্রম শুরু করা হয়েছে এর মধ্যে রয়েছে বছরে ৫০০ পাউন্ড দান করেখাদিমহওয়ার সুযোগ, এক হাজার পাউন্ড দান করে আল-হামরা ডোনার ওয়ালে নিজের বা প্রিয়জনের নাম সংরক্ষণের ব্যবস্থা এবং প্রতিদিন পাউন্ড দানের লক্ষ্যে মাসিক ন্যূনতম ৩০ পাউন্ডের স্ট্যান্ডিং অর্ডার চালু করার আহ্বান।

তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার ইস্ট লন্ডন মসজিদ চ্যানেল এস টিভিতে লাইভ ফান্ডরেইজিং অ্যাপিলে অংশগ্রহণ করবে ওইদিন বিকেল ৩টা থেকে ফজর পর্যন্ত চলমান এই ফান্ডরেইজিং অ্যাপিলে সহযোগিতার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

. মুর্শেদ বলেন, কমিউনিটির সহযোগিতায় গত বছর মসজিদের সর্বশেষ সম্প্রসারণ কাজ সম্পন্ন করে মূল হল সম্পূর্ণভাবে খুলে দেওয়া সম্ভব হয়েছে বর্তমানে পুরো মসজিদে একসঙ্গে ১০ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রমজানের প্রথম সপ্তাহে ৭০ হাজারের বেশি মানুষ এখানে নামাজ আদায় করেছেন এবং সারা বছরে প্রায় ১৭ লাখ মানুষের পদচারণায় মসজিদ প্রাঙ্গণ মুখরিত থাকে।

তিনি আরও উল্লেখ করেন, রমজানে মুসল্লিদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এক হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে, যা সম্পূর্ণভাবে কমিউনিটির দানে পরিচালিত হয় মাত্র পাউন্ড দান করে একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করা যায়, অথবা ,০০০ পাউন্ড দান করে একদিনে এক হাজার মানুষকে ইফতার করানোর সুযোগ রয়েছে।

উল্লেখ্য, এই পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা মসজিদের ট্রাস্টি, স্টাফ, কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা পরামর্শের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।