ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

বাংলাদেশের তিন দিকে পাঁচ বিমানঘাঁটি চালু করছে ভারত

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

বাংলাদেশের তিন দিকে পাঁচ বিমানঘাঁটি চালু করছে ভারত

বাংলাদেশের সীমান্তের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত পাঁচটি বিমানঘাঁটি পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। টাইমস অব ইন্ডিয়ায় মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ভারতের পক্ষ থেকে এমন সময় এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন সম্প্রতি দেশটির নেতারা বাংলাদেশের বিরুদ্ধে উগ্রবাদী মন্তব্য করে যাচ্ছেন। যদিও ভারতের সরকারি সূত্র বলছে, বাংলাদেশ সংলগ্ন রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত- তা নিয়ে উদ্বেগ বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত।

সম্প্রতি বাংলাদেশ রংপুরের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, যা শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত। তবে ঢাকার পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে, ভারতের উদ্বেগের কিছু নেই। এই ঘাঁটির ব্যবহার কেবল জাতীয় প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে এবং কোনো বিদেশি সামরিক বাহিনীর জন্য নয়। তবুও ভারত বিষয়টি নিয়ে অগ্রহনযোগ্য অবস্থানই নিয়েছে।

শুধু বিমানঘাঁটিই নয়- বাংলাদেশ সীমান্ত ঘেষে সেনা উপস্থিতিও বাড়াচ্ছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ ও আসামের ধুবরিতে ‘লাচিত বরফুকন’ নামে তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে।

নতুন করে যেসব এয়ারস্ট্রিপ সংস্কারের আওতায় আনা হচ্ছে, সেগুলো হলো- জলপাইগুড়ির আমবাড়ি ও পানগা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদার ঝালঝালিয়া এবং আসামের ধুবরি। এর বাইরে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রূপসি বিমানঘাঁটি এরই মধ্যেই কার্যকর রয়েছে।

পশ্চিমবঙ্গের এয়ারস্ট্রিপগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) রাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছে।

একজন সরকারি কর্মকর্তা জানান, ভারতের লক্ষ্য হলো রানওয়েগুলোকে অন্তত ব্যবহারযোগ্য ও প্রস্তুত অবস্থায় রাখা। প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, বাস্তব চ্যালেঞ্জ থাকলেও ধাপে ধাপে এগুলো ব্যবহারের উপযোগী করার চেষ্টা চলছে।

এক প্রতিরক্ষা সূত্র বলেন, “অনেক এয়ারস্ট্রিপে ঝোপঝাড়ে ঢাকা, ভাঙাচোরা অবস্থা এবং আশপাশে জনবসতি গড়ে উঠেছে, ফলে বড় ধরনের বিমান চলাচলের জন্য এগুলো উপযোগী নয়। তবে জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার কিংবা ছোট বিমান নামানোর মতো করে ন্যূনতম সংস্কার কাজ করা হতে পারে।”