ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

প্রধান উপদেষ্টার সাথে ১১টি দেশের ২৯ জন প্রতিনিধির বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা উত্থাপন

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

প্রধান উপদেষ্টার  সাথে ১১টি দেশের ২৯ জন প্রতিনিধির বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা উত্থাপন
গত ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ,গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। লিখিতভাবে তারা তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন । প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞগণ কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজ এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই’র প্রচেষ্টা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড: ইউনুসের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ড. হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশে আসতে না পারায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান। বৈঠকে সহ সভাপতি মাহিদুর রহমানের সূচনা বক্তব্যের পরই সংগঠনের সভাপতি ডক্টর হাসনাতের লিখিত বক্তব্য ডক্টর ইউনূসের সামনে পড়ে শোনানো হয় । পরে প্রবাসী বাংলাদেশীদের ১৭ দফা সমস্যা তুলে ধরেন সংগঠনের মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী । তিনি ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু , প্রবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড দ্রুত প্রদান , ভূমি খেকোদের খপ্পর থেকে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার নিমিত্তে বিশেষ ট্রাইবুনাল গঠন, লণ্ডন -সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস ও বৈষম্য দূরীকরণ, নো ভিসা ফি হ্রাস ,পাওয়ার অব এটর্নি ইস্যুর বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ , প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ প্রদান , বাংলাদেশী পাসপোর্ট তৈরিতে জটিলতা দূরীকরণ ,বাংলাদেশ দূতাবাসগুলোতে সেবার মান উন্নয়ন , নতুন প্রজন্মের জন্য বিশেষ হলিডে প্যাকেজ ঘোষণা সহ অন্যান্য দাবী দাওয়া তুলে ধরেন । পরে জুডিশিয়ারি ও লিগ্যাল ম্যাটারসে কথা বলেন ব্যারিষ্টার নজরুল খসরু । প্রতিনিধি দলের আরো ১০জন সদস্য বিভিন্ন বিষয়ে সরকারকে লিখিত বক্তব্য ও প্রস্তাব প্রদান করেন । প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’ যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে ও বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান । তিনি জুলাই গণ অভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তাঁর অটোগ্রাফ সহ ড. হাসনাতের জন্য হস্তান্তর করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডাইরেক্টর লিগ্যাল এফেয়ার্স ব্যারিষ্টার নজরুল খসরু, ডাইরেক্টার মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন, ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জেপি, এক্সিকিউটিভ ডাইরেক্টর শরাফত হোসেন বাবু, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. হোমায়ের চৌধুরী, ব্যারিষ্টার নজির আহমদ এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুব আলম শাহ, ব্যারিষ্টার আফজাল জামি, ডা: সারওয়াত বারী, নিউরো কনসালটেন্ট ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, আইটি বিশেষজ্ঞ ইন্জিনিয়ার জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, ইনভেস্টর গুলাম আরহাম, মালয়েশিয়ান দাতো ইন্জিনিয়ার একরাম , ড. শওকত আলী , কম্বোডিয়ার মোহাম্মদ রকিব হোসেইন , গ্রীসের জাহিদ ইসলাম , মালয়েশিয়ার মাহবুব আলম শাহ , ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আব্দুল বারী , কানাডার মোহাম্মদ শাহেদ খোন্দকার ,মুক্ত বাংলা ফাউন্ডেশন ইউ কে চেয়ারম্যান সাংবাদিক সারওয়ার হোসেইন , বিশিষ্ট ব্যবসায়ী আতাহির খান , ইন্জিনিয়ার মো: ইকরামুল হক, ড. সোহেলী ইয়াসমীন , মিসেস রিফাত মোর্শেদ , নিউরোলজিষ্ট আহসান মো: হাফিজ, জাহাঙ্গির কবির , মহিউদ্দিন ভূইয়া প্রমুখ ।