ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

পবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফ

প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০১:০৮ এএম

পবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফ
পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৫ জুন) পবিত্র মসজিদুল হারামে এশার নামাজ শেষ হওয়ার পর তা পরিবর্তন করা হয়। এ সময় সৌদি আরবের রাজপরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খাদিমুল হারামাইন বাদশাহ সালমানের পক্ষে মক্কা অঞ্চলের উপ-আমির এবং হজ ও ওমরাহবিষয়ক স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সাউদ বিন মিশাল মসজিদুল হারামের সিনিয়র কিপার আবদুল মালিক বিন তাহা আল-শাইবির কাছে পবিত্র কাবার নতুন গিলাফ হস্তান্তর করেন। প্রতি হিজরি নববর্ষের প্রথম দিন পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়। ২৫ জুন ছিল হিজরি নববর্ষ ১৪৪৭-এর প্রথম প্রহর। পবিত্র কাবাঘরের গিলাফকে বলা হয় কিসওয়া। নতুন গিলাফ তৈরি করা হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হলি কাবা কিসওয়াতে। মূলত ইসলামের প্রথম যুগ থেকে প্রায় দেড় হাজার বছর ধরে জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবসে কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল। ২০২২ সাল মোতাবেক ১৪৪৪ হিজরি থেকে কাবার গিলাফ পরিবর্তনের সময়সূচিতে পরিবর্তন করে সৌদি সরকার। তখন থেকে হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহররমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয়। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক কালো রঙের সিল্ক কাপড়। স্বর্ণ ও রুপার তৈরি সুতা দিয়ে তাতে নকশা করা হয়। উচ্চতায় গিলাফের দৈর্ঘ্য ১৪ মিটার। ওপরের এক-তৃতীয়াংশে একটি বেল্ট রয়েছে, যা ৯৫ সেন্টিমিটার চওড়া এবং ৪৭ মিটার লম্বা। কিসওয়া বা কাবার গিলাফে ইসলামী কারুকাজযুক্ত ১৬টি কাপড় যুক্ত করা হয়। আর পাঁচ টুকরা কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয় বিশাল এই গিলাফ। কিসওয়া তৈরি করতে এক হাজার কেজি সিল্ক, ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রুপা ব্যবহার করা হয়। তথ্যসূত্র : আরব নিউজ