ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ

প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ০৯:২০ পিএম

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবী আল আইন বি-ডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯ টায় দুবাই থেকে যাত্রা শুরু করে শারজাহ হয়ে আবুধাবি কর্নিশ ফ্যামিলী পার্কে যাওয়া হয়। দুপুরের খাবার এবং নানা রকম খেলাধুলার পর রওয়ানা দেওয়া হয় আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাহিল পার্কের উদ্দেশে। জাহিল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা, গান, আড্ডার মধ্য দিয়ে সময় কাটানো হয়। তারপর সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ এর বাসভবন (আল আইন মিউজিয়াম) ভ্রমণ করা হয়।

দুবাই থেকে আবুধাবি, আল আইন, হয়ে দুবাই ফিরে আসা পর্যন্ত গাড়িতে চলে গান আড্ডা। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ দিয়ে শুরু করে চলে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা সহ বিখ্যাত গায়ক দের গান গেয়ে জমিয়ে রাখা হয় পুরো সময়। আনন্দ ভ্রমনের যাত্রাকালে সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তিশা সেনের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ রঙ্গু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় ঘোষ, সহ সভাপতি দরবেশ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ টিভির সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমান এবং অঅনুপ কুমার সেন।

গান গেয়ে জমিয়ে রাখেন লুৎফুর রহমান, তিশা সেন, সঞ্জয় ঘোষ, ইমন, হারুনুর রশীদ, ইমরা্‌ দরবেশ আলী, সুফী মুন্সী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল আইনে আনন্দ ভ্রমণরত সদস্যদের স্বাদর আমন্ত্রন জানান কমিউনিটির বিশিষ্ট নেতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। এ সময় নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫০ জনের দলের এ ব্যতিক্রমি ভ্রমণ আরব আমিরাতের কমিউনিটির সকলের নজর কেড়েছে।